1 Samuel 28:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত তার কাছে মাবুদের কসম খেয়ে বললেন, জীবন্ত মাবুদের কসম, এজন্য তোমার উপরে কোন দোষ আসবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল সদাপ্রভুর নামে শপথ করে তাকে বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, এজন্য তোমাকে শাস্তি পেতে হবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল তাহার কাছে সদাপ্রভুর দিব্য করিয়া কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, এজন্য তোমার উপরে দোষ আসিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল তাহার কাছে সদাপ্রভুর দিব্য করিয়া কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, এই জন্য তোমার উপরে দোষ আসিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল তখন সদাপ্রভুর নামে শপথ করে বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্য যে, এর জন্য তোমার উপর কোন শাস্তি আসবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত তখন মাবুদের নামে কসম খেয়ে বললেন, “আল্লাহ্র কসম যে, এর জন্য তোমার উপর কোন শাস্তি আসবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল প্রভু পরমেশ্বরের নামে দিব্য করে তাকে বললেন, জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য, এর জন্য তোমার কোন শাস্তি হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল প্রভুর নামে শপথ করে সেই স্ত্রীলোকটিকে বললেন, “প্রভুর দিব্য দিয়ে বলছি যে তুমি এর জন্য শাস্তি ভোগ করবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌল তার কাছে সদাপ্রভুর দিব্যি করে বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, এজন্য তোমার উপরে দোষ আসবে না।”