1 Samuel 28:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই স্ত্রীলোক শামুয়েলকে দেখতে পেয়ে চিৎকার করে কেঁদে উঠলো; আর সেই স্ত্রীলোক তালুতকে বললো, আপনি কেন আমাকে প্রতারণা করলেন? আপনিই তালুত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহিলাটি শমূয়েলকে দেখতে পেয়ে জোর গলায় চিৎকার করে শৌলকে বলল, “আপনি কেন আমার সঙ্গে ছলনা করলেন? আপনি তো শৌল!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই স্ত্রীলোক শমূয়েলকে দেখিতে পাইয়া উচ্চৈঃস্বরে ক্রন্দন করিয়া উঠিল; আর সেই স্ত্রীলোক শৌলকে কহিল, আপনি কেন আমাকে প্রতারণা করিলেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই স্ত্রীলোক শমূয়েলকে দেখিতে পাইয়া উচ্চৈঃস্বরে ক্রন্দন করিয়া উঠিল; আর সেই স্ত্রীলোক শৌলকে কহিল, আপনি কেন আমাকে প্রতারণা করিলেন? আপনি শৌল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে শমূয়েলকে দেখতে পেয়ে স্ত্রীলোকটি চিৎকার করে শৌলকে বলল, “আপনি আমাকে কেন ঠকালেন? আপনিই তো শৌল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে শামুয়েলকে দেখতে পেয়ে স্ত্রীলোকটি চিৎকার করে তালুতকে বলল, “আপনি আমাকে কেন ঠকালেন? আপনিই তো তালুত।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্ত্রীলোকটি শমুয়েলকে দেখে চেঁচিয়ে উঠে শৌলকে বলল, কেন আমার সঙ্গে চালাকি করলেন? আপনি তো শৌল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই হল| স্ত্রীলোকটি শমূয়েলকে দেখতে পেয়ে চিৎকার করে উঠল| সে শৌলকে বলল, “তুমি আমাকে প্রতারণা করেছ, তুমিই তো শৌল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই স্ত্রী লোক শমূয়েলকে দেখতে পেয়ে উচ্চস্বরে কাঁদতে লাগল; আর সেই স্ত্রী লোক শৌলকে বলল, “আপনি কেন আমাকে প্রতারণা করলেন? আপনি শৌল।”