1 Samuel 28:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ তাকে বললেন, ভয় নেই; তুমি কি দেখছ? স্ত্রীলোকটি তালুতকে বললো, আমি দেখছি, দেবতা ভূমি থেকে উঠে আসছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই তাকে বললেন, “ভয় পেওনা। বলো তুমি কী দেখছ?” মহিলাটি বলল, “আমি এক ভুতুড়ে চেহারা দেখতে পাচ্ছি, যিনি ভূতল থেকে উঠে আসছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনি শৌল। রাজা তাহাকে কহিলেন, ভয় নাই; তুমি কি দেখিতেছ? স্ত্রী লোকটা শৌলকে কহিল, আমি দেখিতেছি, দেবতা ভূমি হইতে উঠিয়া আসিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা তাহাকে কহিলেন, ভয় নাই; তুমি কি দেখিতেছ? স্ত্রীলোকটি শৌলকে কহিল, আমি দেখিতেছি, দেবতা ভূমি হইতে উঠিয়া আসিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তাকে বললেন, “তোমার কোন ভয় নেই; তুমি কি দেখতে পাচ্ছ?” স্ত্রীলোকটি বলল, “আমি দেখতে পাচ্ছি, একজন দেবতা মাটির তলা থেকে উঠে আসছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ তাকে বললেন, “তোমার কোন ভয় নেই; তুমি কি দেখতে পাচ্ছ?” স্ত্রীলোকটি বলল, “আমি দেখতে পাচ্ছি, একজন দেবতা মাটির তলা থেকে উঠে আসছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল তখন তাঁকে বললেন, তোমার কোন ভয় নেই। তুমি কি দেখেছ বল। স্ত্রীলোকটি তাঁকে বলল, আমি দেখতে পাচ্ছি একজন দেবতা মাটি ফুঁড়ে বেরিয়ে আসছেন। শৌল তাকে জিজ্ঞাসা করলেন, তিনি দেখতে কেমন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা সেই স্ত্রীলোকটিকে বলল, “ভয় পেও না| তুমি কি দেখছ?” স্ত্রীলোকটি বলল, “আমি দেখছি একটা আত্মা ভূমি থেকে উঠে আসছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা তাকে বললেন, “ভয় নেই; তুমি কি দেখছ?” স্ত্রী লোকটা শৌলকে বলল, “আমি দেখছি, দেবতা ভূমি থেকে উঠে আসছেন।”