1 Samuel 28:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তালুত জিজ্ঞাসা করলেন, তাঁর আকার কেমন? সে বললো, এক জন বৃদ্ধ উঠছেন, তিনি পরিচ্ছদে আবৃত। তাতে তালুত বুঝতে পারলেন, তিনি শামুয়েল, আর ভূমিতে উবুড় হয়ে পড়ে সালাম জানালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তিনি কার মতো দেখতে?” তিনি প্রশ্ন করলেন। “লম্বা আলখাল্লা পরে একজন বৃদ্ধ মানুষ এগিয়ে আসছেন,” মহিলাটি বলল। তখন শৌল বুঝতে পারলেন যে তিনি শমূয়েল, এবং তিনি মাটিতে উবুড় হয়ে তাঁকে প্রণাম করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শৌল জিজ্ঞাসা করিলেন, তাঁহার আকার কেমন? সে কহিল, এক জন বৃদ্ধ উঠিতেছেন, তিনি পরিচ্ছদে আবৃত। তাহাতে শৌল বুঝিতে পারিলেন, তিনি শমূয়েল, আর মস্তক নমনপূর্ব্বক ভূমিতে অধোমুখ হইয়া প্রণিপাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শৌল জিজ্ঞাসা করিলেন, তাঁহার আকার কেমন? সে কহিল, একজন বৃদ্ধ উঠিতেছেন, তিনি পরিচ্ছদে আবৃত। তাহাতে শৌল বুঝিতে পারিলেন, তিনি শমূয়েল, আর মস্তক নমনপূর্বক ভূমিতে অধোমুখ হইয়া প্রণিপাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল জিজ্ঞাসা করলেন, “তিনি দেখতে কেমন?” সে বলল, “একজন বুড়ো লোক উঠে আসছেন; তাঁর গায়ে রয়েছে লম্বা পোশাক।” এতে শৌল বুঝতে পারলেন যে, তিনি শমূয়েল। তিনি মাটিতে উবুড় হয়ে পড়ে প্রণাম করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত জিজ্ঞাসা করলেন, “তিনি দেখতে কেমন?” সে বলল, “একজন বুড়ো লোক উঠে আসছেন; তাঁর গায়ে রয়েছে লম্বা পোশাক।” এতে তালুত বুঝতে পারলেন যে, তিনি শামুয়েল। তিনি মাটিতে উবুড় হয়ে পড়ে সালাম জানালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে বলল, আলখাল্লা পরা একজন বৃদ্ধ আসছেন। শৌল বুঝলেন, তিনি শমুয়েল। তিনি মাটিতে উপুড় হয়ে পড়ে তাঁকে প্রণাম করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল বলল, “তাকে কার মতো দেখতে?” স্ত্রীলোকটি বলল, “তাকে দেখতে বিশেষ পোশাক পরা একজন বৃদ্ধলোকের মতো|” শৌল বুঝতে পারলেন উনি হচ্ছেন শমূয়েল| শৌল মাথা নোয়ালেন| মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়লেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌল জিজ্ঞাসা করলেন, “তার আকার কেমন?” সে বলল, “একজন বৃদ্ধ উঠছেন, তিনি পোশাকে আবৃত।” তাতে শৌল বুঝতে পারলেন, তিনি শমূয়েল, আর মাথা নত করে ভূমিতে নীচু হয়ে প্রার্থনা করলেন।