1 Samuel 28:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শামুয়েল তালুতকে বললেন, কি জন্য আমাকে উঠিয়ে কষ্ট দিলে? তালুত বললেন, আমি মহাসঙ্কটে পড়েছি, ফিলিস্তিনীরা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে, আল্লাহ্ও আমাকে ত্যাগ করেছেন, আমাকে আর উত্তর দেন না, নবীদের দ্বারাও নয়, স্বপ্ন দ্বারাও নয়। অতএব আমার যা কর্তব্য, তা আমাকে জানবার জন্য আপনাকে ডেকে আনলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমূয়েল শৌলকে বললেন, “আমাকে তুলে এনে তুমি কেন আমাকে বিরক্ত করলে?” “আমি খুব বিপদে পড়েছি,” শৌল বললেন। “ফিলিস্তিনীরা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে, আর ঈশ্বরও আমাকে ছেড়ে গিয়েছেন। তিনি আর আমার ডাকে সাড়া দেন না, ভাববাদীদের দ্বারাও নয় বা স্বপ্নের দ্বারাও নয়। তাই আমি আপনাকে ডেকে এনেছি যেন আপনি বলে দেন, আমাকে কী করতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শমূয়েল শৌলকে বলিলেন, কি জন্য আমাকে উঠাইয়া কষ্ট দিলে? শৌল বলিলেন, আমি মহাসঙ্কটে পড়িয়াছি, পলেষ্টীয়েরা আমার বিরুদ্ধে যুদ্ধ করিতেছে, ঈশ্বরও আমাকে ত্যাগ করিয়াছেন, আমাকে আর উত্তর দেন না, ভাববাদিগণ দ্বারাও নয়, স্বপ্ন দ্বারাও নয়। অতএব আমার যাহা কর্ত্তব্য, তাহা আমাকে জানাইবার নিমিত্ত আপনাকে ডাকাইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শমূয়েল শৌলকে বলিলেন, কি জন্য আমাকে উঠাইয়া কষ্ট দিলে? শৌল বলিলেন, আমি মহাসঙ্কটে পড়িয়াছি, পলেষ্টীয়েরা আমার বিরুদ্ধে যুদ্ধ করিতেছে, ঈশ্বরও আমাকে ত্যাগ করিয়াছেন, আমাকে আর উত্তর দেন না, ভাববাদিগণ দ্বারাও নয়, স্বপ্ন দ্বারাও নয়। অতএব আমার যাহা কর্তব্য, তাহা আমাকে জানাইবার নিমিত্ত আপনাকে ডাকাইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমূয়েল শৌলকে বললেন, “কেন তুমি আমাকে তুলে নিয়ে এসে বিরক্ত করলে?” শৌল বললেন, “আমি খুব বিপদে পড়েছি। এদিকে পলেষ্টীয়েরা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে আর ওদিকে ঈশ্বর আমাকে ছেড়ে চলে গেছেন। তিনি আর আমার ডাকে সাড়া দেন না-নবীদের মধ্য দিয়েও দেন না, স্বপ্নের মধ্য দিয়েও দেন না। সেইজন্য এখন আমার কি করা উচিত তা জানবার জন্য আপনাকে ডাকিয়ে এনেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুয়েল তালুতকে বললেন, “কেন তুমি আমাকে তুলে নিয়ে এসে বিরক্ত করলে?” তালুত বললেন, “আমি খুব বিপদে পড়েছি। এদিকে ফিলিস্তিনীরা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে আর ওদিকে আল্লাহ্ আমাকে ছেড়ে চলে গেছেন। তিনি আর আমার ডাকে সাড়া দেন না- নবীদের মধ্য দিয়েও দেন না, স্বপ্নের মধ্য দিয়েও দেন না। সেইজন্য এখন আমার কি করা উচিত তা জানবার জন্য আপনাকে ডাকিয়ে এনেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল শৌলকে বললেন, কেন তুমি আমাকে উঠিয়ে কষ্ট দিলে? শৌল বললেন, আমি মহাবিপদে পড়েছি। ফিলিস্তিনীরা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, ঈশ্বরও আমাকে ত্যাগ করেছেন। তিনি আর আমায় উত্তর দিচ্ছেন না, নবীদের মাধ্যমেও নয়, স্বপ্নের দ্বারাও নয়। সেই জন্যই আমার কি কর্তব্য তা জানার জন্যই আপনাকে ডাকিয়ে এনেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল শৌলকে বলল, “তুমি কেন আমাকে বিরক্ত করছ? কেন আমাকে তুলে আনলে?” শৌল বললেন, “আমি বিপদে পড়েছি| পলেষ্টীয়রা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, কিন্তু ঈশ্বর আমায় ত্যাগ করেছেন| তিনি আমার ডাকে আর সাড়া দিচ্ছেন না| কোনো ভাববাদী বা কোনো স্বপ্নের মধ্যে দিয়েও তিনি উত্তর দিচ্ছেন না| তাই আমি আপনাকে ডেকেছি| আপনি বলুন আমাকে কি করতে হবে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শমূয়েল শৌলকে বললেন, “কি জন্য আমাকে উঠিয়ে কষ্ট দিলে?” শৌল বললেন, “আমি মহা সঙ্কটে পড়েছি, পলেষ্টীয়রা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে, ঈশ্বরও আমাকে ত্যাগ করেছেন, আমাকে আর উত্তর দেন না, ভাববাদীদের মাধ্যমেও না, স্বপ্ন দিয়েও না। অতএব আমার যা কর্তব্য, তা আমাকে জানানোর জন্য আপনাকে ডাকলাম।”