1 Samuel 28:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেহেতু তুমি মাবুদের কথা মান্য কর নি এবং আমালেকের প্রতি তাঁর প্রচণ্ড কোপ সফল কর নি, এই কারণে আজ মাবুদ তোমার প্রতি এরকম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু তুমি সদাপ্রভুর বাধ্য হওনি বা অমালেকীয়দের বিরুদ্ধে তাঁর প্রচণ্ড ক্রোধ সম্পাদন করোনি, তাই সদাপ্রভু আজ তোমার প্রতি এরকমটি করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেহেতু তুমি সদাপ্রভুর রবে কর্ণপাত কর নাই, এবং অমালেকের প্রতি তাঁহার প্রচণ্ড কোপ সফল কর নাই, এই হেতু অদ্য সদাপ্রভু তোমার প্রতি এইরূপ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেহেতু তুমি সদাপ্রভুর রবে কর্ণপাত কর নাই, এবং অমালেকের প্রতি তাঁহার প্রচণ্ড কোপ সফল কর নাই, এই হেতু অদ্য সদাপ্রভু তোমার প্রতি এইরূপ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি সদাপ্রভুর কথা শোন নি এবং অমালেকীয়দের বিরুদ্ধে তাঁর যে ভীষণ ক্রোধ তা তোমার কাজের মধ্য দিয়ে প্রকাশ কর নি, সেইজন্য তিনি আজ তোমার প্রতি এই রকম করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি মাবুদের কথা শোন নি এবং আমালেকীয়দের বিরুদ্ধে তাঁর যে ভীষণ রাগ তা তোমার কাজের মধ্য দিয়ে প্রকাশ কর নি, সেইজন্য তিনি আজ তোমার প্রতি এই রকম করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তাঁর আদেশ পালন করনি, অমালেকীদের বিরুদ্ধে তাঁর প্রচণ্ড ক্রোধ চরিতার্থ হতে দাওনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি প্রভুর কথা মান্য করো নি| তুমি অমালেকীয়দের ধ্বংস করো নি এবং তাদের দেখাও নি যে প্রভু তাদের ওপর কত ক্রুদ্ধ ছিলেন| তাই তিনি তোমার সঙ্গে এমন ব্যবহার করছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেহেতু তুমি সদাপ্রভুর রবে কান দেওনি এবং অমালেকের প্রতি তার প্রচণ্ড রাগ সফল করনি, এই জন্য আজ সদাপ্রভু এইরকম করলেন।