1 Samuel 28:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ তোমার সঙ্গে ইসরাইলকেও ফিলিস্তিনীদের হাতে তুলে দিবেন। আগামীকাল তুমি ও তোমরা পুত্ররা আমার সঙ্গী হবে; আর মাবুদ ইসরাইলের সৈন্যদলকেও ফিলিস্তিনীদের হাতে তুলে দিবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু ইস্রায়েলকে ও তোমাকেও ফিলিস্তিনীদের হাতে সঁপে দেবেন এবং আগামীকাল তুমি ও তোমার ছেলেরা আমার সঙ্গে থাকবে। সদাপ্রভু ইস্রায়েলের সৈন্যদলকেও ফিলিস্তিনীদের হাতে সঁপে দেবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু তোমার সহিত ইস্রায়েলকেও পলেষ্টীয়দের হস্তে সমর্পণ করিবেন। কল্য তুমি ও তোমার পুত্রগণ আমার সঙ্গী হইবে; আর সদাপ্রভু ইস্রায়েলের সৈন্যদলকেও পলেষ্টীয়দের হস্তে সমর্পণ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু তোমার সহিত ইস্রায়েলকেও পলেষ্টীয়দের হস্তে সমর্পণ করিবেন। কল্য তুমি ও তোমার পুত্রগণ আমার সঙ্গী হইবে; আর সদাপ্রভু ইস্রায়েলের সৈন্যদলকেও পলেষ্টীয়দের হস্তে সমর্পণ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু পলেষ্টীয়দের হাতে তোমাকে এবং তোমার সংগে ইস্রায়েলীয়দের তুলে দেবেন। কাল তুমি ও তোমার ছেলেরা আমার সংগে থাকবে। তিনি ইস্রায়েলের সৈন্যদলকেও পলেষ্টীয়দের হাতে তুলে দেবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ ফিলিস্তিনীদের হাতে তোমাকে এবং তোমার সংগে বনি-ইসরাইলদের তুলে দেবেন। কাল তুমি ও তোমার ছেলেরা আমার সংগে থাকবে। তিনি ইসরাইলের সৈন্যদলকেও ফিলিস্তিনীদের হাতে তুলে দেবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আজ প্রভু পরমেশ্বর তোমার এই দুর্দশা করেছেন। তা ছাড়া প্রভু তোমার সঙ্গে ইসরায়েল জাতিকেও ফিলিস্তিনীদের হাতে পরাজিত করবেন। আগামী কাল তোমার পুত্রদের সঙ্গে তুমিও আমার কাছে আসবে। প্রভু পরমেশ্বর ইসরায়েল সৈন্যবাহিনীকে ফিলিস্তিনীদের হাতে পরাজিত করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর ইচ্ছাতেই পলেষ্টীয়রা তোমাকে আর ইস্রায়েলীয় যোদ্ধাদের পরাজিত করবে| আগামীকাল তুমি আর তোমার পুত্ররা এখানে আমার কাছে আসবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু তোমার সঙ্গে ইস্রায়েলকেও পলেষ্টীয়দের হাতে সমর্পণ করবেন। কাল তোমার ও তোমার পুত্ররা আমার সঙ্গী হবে; আর সদাপ্রভু ইস্রায়েলের সৈন্যদলকেও পলেষ্টীয়দের হাতে সমর্পণ করবেন।”