1 Samuel 28:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ আখীশকে বললেন, ভাল, আপনার এই গোলাম কি করতে পারে, তা আপনি জানতে পারবেন। আখীশ দাউদকে বললেন, ভাল, আমি তোমাকে সারা জীবনের জন্য আমার দেহরক্ষীর পদে নিযুক্ত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ বললেন, “আপনি নিজেই দেখতে পাবেন, আপনার দাস ঠিক কী করতে পারে।” আখীশ উত্তর দিলেন, “ঠিক আছে, আমি আজীবন তোমাকে আমার দেহরক্ষী করে রাখব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদ আখীশকে কহিলেন, ভাল, আপনার এই দাস কি করিতে পারে, তাহা আপনি জানিতে পারিবেন। আখীশ দায়ূদকে কহিলেন, ভাল, আমি তোমাকে যাবজ্জীবন আমার মস্তক-রক্ষক করিয়া নিযুক্ত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদ আখীশকে কহিলেন, ভাল, আপনার এই দাস কি করিতে পারে, তাহা আপনি জানিতে পারিবেন। আখীশ দায়ূদকে কহিলেন, ভাল, আমি তোমাকে যাবজ্জীবন আমার মস্তক-রক্ষক করিয়া নিযুক্ত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ বললেন, “ভাল, আপনি নিজেই দেখতে পাবেন আপনার দাস কি করতে পারে।” আখীশ বললেন, “বেশ ভাল। আমি তোমাকে সারা জীবনের জন্য আমার দেহরক্ষীর পদে নিযুক্ত করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ বললেন, “ভাল, আপনি নিজেই দেখতে পাবেন আপনার গোলাম কি করতে পারে।” আখীশ বললেন, “খুব ভাল। আমি তোমাকে সারা জীবনের জন্য আমার দেহরক্ষীর পদে নিযুক্ত করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ তাঁকে বললেন, ঠিক আছে, আপনি তাহলে স্বচক্ষেই আপনার দাসের কর্মক্ষমতা দেখতে পাবেন। আখিশ বললেন, আমিও তাহলে তোমাকে সারাজীবন আমার দেহরক্ষীর পদে বহাল করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ বললেন, “নিশ্চয়ই, দেখবেন আমি কি করি|” আখীশ বললেন, “বেশ! তুমি হবে আমার দেহরক্ষী| সবসময় তুমি আমাকে রক্ষা করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ আখীশকে বললেন, “ভাল, আপনার এই দাস কি করতে পারে, তা আপনি জানতে পারেন।” আখীশ দায়ূদকে বললেন, “ভাল, আমি তোমাকে সারাজীবন মাথা রক্ষক হিসাবে নিযুক্ত করব।”