1 Samuel 28:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই স্ত্রীলোক তালুতের কাছে এসে দেখল যে, তিনি ভীষণ ভয় পেয়েছেন। তা দেখে সে বলল, দেখুন, আপনার বাঁদী আমি আপনার কথা রেখেছি, আপনি আমাকে যা বলেছিলেন, প্রাণ হাতে করে আপনার সেই কথা রেখেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই মহিলাটি শৌলের কাছে এসে যখন দেখল তিনি খুব বিচলিত হয়ে পড়েছেন, তখন সে বলল, “দেখুন, আপনার দাসী আপনার বাধ্য হয়েছে। আমি প্রাণ হাতে নিয়ে আপনি আমাকে যা করতে বলেছিলেন তাই করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই স্ত্রীলোক শৌলের নিকটে আসিয়া তাঁহাকে অতিশয় বিহ্বল দেখিয়া কহিলেন, দেখুন, আপনার দাসী আমি আপনার কথা রাখিয়াছি, আপনি আমাকে যাহা বলিয়াছিলেন, প্রাণ হাতে করিয়া আপনার সেই কথা রাখিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই স্ত্রীলোক শৌলের নিকটে আসিয়া তাঁহাকে অতিশয় বিহ্বল দেখিয়া কহিলেন, দেখুন, আপনার দাসী আমি আপনার কথা রাখিয়াছি, আপনি আমাকে যাহা বলিয়াছিলেন, প্রাণ হাতে করিয়া আপনার সেই কথা রাখিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই স্ত্রীলোকটি শৌলের কাছে গিয়ে দেখল যে, তিনি ভীষণ ভয় পেয়েছেন। তাই সে বলল, “দেখুন, আপনার দাসী আপনার আদেশ পালন করেছেন। আপনি আমাকে যা করতে বলেছিলেন প্রাণ হাতে করে আমি তা করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই স্ত্রীলোকটি তালুতের কাছে গিয়ে দেখল যে, তিনি ভীষণ ভয় পেয়েছেন। তাই সে বলল, “দেখুন, আপনার বাঁদী আপনার হুকুম পালন করেছেন। আপনি আমাকে যা করতে বলেছিলেন প্রাণ হাতে করে আমি তা করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই স্ত্রীলোকটি শৌলের কাছে এসে দেখল যে তিনি ভয়ে অত্যন্ত মুষড়ে পড়েছেন। তাই দেখে সে শৌলকে বলল, দেখুন, আপনার এই দাসী আপনার আদেশ পালন করেছে, জীবন বিপন্ন করেও আমি আপনার কথা রেখেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্ত্রীলোকটি শৌলের কাছে এসে দেখল শৌল সত্যিই বেশ ভয় পেয়ে গেছেন| সে তাকে বলল, “শুনুন আমি আপনার দাসী| আপনার আদেশ আমি পালন করেছি| নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনার কথা আমি শুনেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই স্ত্রী লোক শৌলের কাছে এসে তাকে খুবই চিন্তিত দেখে, বললেন, “দেখুন, আপনার দাসী আমি আপনার কথা রেখেছি, আপনি আমাকে যা বলেছিলেন, প্রাণ হাতে করে আপনার সেই কথা রেখেছি।