1 Samuel 28:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আরজ করি, এখন আপনিও এই বাঁদীর কথা রাখুন; আমি আপনার সম্মুখে কিঞ্চিৎ খাদ্য রাখি, আপনি ভোজন করুন, তা হলে পথে চলবার সময়ে শক্তি পাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন দয়া করে আপনার দাসীর কথা শুনুন ও আপনাকে কিছু খাবার দিতে দিন যেন সেই খাবার খেয়ে আপনি ফিরে যাওয়ার শক্তি লাভ করেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব বিনয় করি, এখন আপনিও এই দাসীর কথা রাখুন; আমি আপনার সম্মুখে কিঞ্চিৎ খাদ্য রাখি, আপনি ভোজন করুন, তাহা হইলে পথে চলিবার সময়ে শক্তি পাইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব বিনয় করি, এখন আপনিও এই দাসীর কথা রাখুন; আমি আপনার সম্মুখে কিঞ্চিৎ খাদ্য রাখি, আপনি ভোজন করুন, তাহা হইলে পথে চলিবার সময়ে শক্তি পাইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন আপনিও দয়া করে আপনার দাসীর একটা কথা শুনুন। আমি আপনার সামনে কিছু খাবার রাখব। আপনি তা খেলে পর পথ চলবার শক্তি পাবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন আপনিও দয়া করে আপনার বাঁদীর একটা কথা শুনুন। আমি আপনার সামনে কিছু খাবার রাখব। আপনি তা খেলে পর পথ চলবার শক্তি পাবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দয়া করে এখন আপনার দাসীর কথা আপনি শুনুন। আপনাকে কিছু খাবার এনে দিচ্ছি, আপনি গ্রহণ করুন, তাহলে চলার শক্তি পাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন দয়া করে আমার কথা শুনুন| আমি আপনাকে কিছু খেতে দিচ্ছি| আপনি খেয়ে শক্তি সঞ্চয় করুন যাতে পথে চলতে ফিরতে পারেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব অনুরোধ করি, এখন আপনিও এই দাসীর কথা রাখুন; আমি আপনার সামনে কিছু খাবার রাখি, আপনি ভোজন করুন, তা হলে পথে চলবার দিন শক্তি পাবেন।”