1 Samuel 28:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তিনি অসম্মত হয়ে বললেন, আমি ভোজন করবো না; তবুও তাঁর গোলামেরা ও সেই স্ত্রী-লোকটি সাধাসাধি করলে তিনি তাদের কথা শুনে ভূমি থেকে উঠে পালঙ্কে বসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি রাজি না হয়ে বললেন, “আমি খাব না।” কিন্তু তাঁর লোকজনও মহিলাটির সঙ্গে মিলিতভাবে তাঁকে পীড়াপীড়ি করল, ও তিনি তাদের কথা শুনেছিলেন। তিনি মাটি থেকে উঠে খাটে গিয়ে বসেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তিনি অসম্মত হইয়া কহিলেন, আমি ভোজন করিব না; তথাচ তাঁহার দাসগণ ও সেই স্ত্রীলোকটী আগ্রহপূর্ব্বক বিনয় করিলে তিনি তাহাদের কথা শুনিয়া ভূমি হইতে উঠিয়া খট্টায় বসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তিনি অসম্মত হইয়া কহিলেন, আমি ভোজন করিব না; তথাচ তাঁহার দাসগণ ও সেই স্ত্রীলোকটি আগ্রহপূর্বক বিনয় করিলে তিনি তাহাদের কথা শুনিয়া ভূমি হইতে উঠিয়া খাটিয়ায় বসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু শৌল রাজী না হয়ে বললেন, “না, আমি খাব না।” কিন্তু তাঁর লোকেরা সেই স্ত্রীলোকটির সংগে তাঁকে খুব সাধাসাধি করতে লাগল। শেষে তিনি তাদের কথা শুনলেন এবং মাটি থেকে উঠে খাটে বসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তালুত রাজী না হয়ে বললেন, “না, আমি খাব না।” কিন্তু তাঁর লোকেরা সেই স্ত্রীলোকটির সংগে তাঁকে খুব সাধাসাধি করতে লাগল। শেষে তিনি তাদের কথা শুনলেন এবং মাটি থেকে উঠে খাটে বসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তিনি তাকে প্রত্যাখ্যান করে বললেন, না, আমি কিছু খাব না। কিন্তু তাঁর অনুচররাও সেই স্ত্রীলোকটির সঙ্গে রাজাকে পীড়াপীড়ি করতে লাগল। তখন তিনি তাদের কথায় ভূমিশয্যা ত্যাগ করে উঠে বসলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু শৌল কথা শুনলেন না| তিনি বললেন, “আমি খাব না|” এমনকি শৌলের আধিকারিকরাও স্ত্রীলোকটির সঙ্গে যুক্ত হয়ে শৌলকে খাবার জন্যে মিনতি করতে লাগল| শেষ পর্যন্ত শৌল তাদের কথা শুনলেন| তিনি মাটি থেকে উঠে বিছানার ওপর বসলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তিনি অসম্মত হয়ে বললেন, “আমি ভোজন করব না,” তবুও তার দাসরা ও সেই স্ত্রী লোকটি আগ্রহ করে অনুরোধ করলে তিনি তাদের কথা শুনে ভূমি থেকে উঠে খাটে বসলেন।