1 Samuel 28:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সে স্ত্রীলোকের বাড়িতে একটা পুষ্ট বাছুর ছিল, আর সে তাড়াতাড়ি সেটি জবেহ্‌ করলো এবং সুজি নিয়ে ঠেসে খামিহীন রুটি প্রস্তুত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহিলাটির গোয়ালঘরে একটি হৃষ্টপুষ্ট বাছুর ছিল, যেটি সে তক্ষুনি বধ করল। সে কিছুটা ময়দা মেখে খামিরবিহীন কয়েকটি রুটি বানাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সে স্ত্রীলোকের গৃহে একটা পুষ্ট গোবৎস ছিল, আর সে তাড়াতাড়ি সেইটী মারিল, এবং সূজী লইয়া ঠাসিয়া তাড়ীশূন্য রুটী প্রস্তুত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সেই স্ত্রীলোকের গৃহে একটি পুষ্ট গোবৎস ছিল, আর সে তাড়াতাড়ি সেইটি মারিল, এবং সুজি লইয়া ঠাসিয়া তাড়ীশুন্য রুটি প্রস্তুত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই স্ত্রীলোকটির ঘরে মোটা-সোটা একটা বাছুর ছিল। সে তাড়াতাড়ি করে সেটা জবাই করল আর কিছু ময়দা নিয়ে মেখে খামিহীন রুটি তৈরী করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই স্ত্রীলোকটির ঘরে মোটা-সোটা একটা বাছুর ছিল। সে তাড়াতাড়ি করে সেটা জবাই করল আর কিছু ময়দা নিয়ে মেখে খামিহীন রুটি তৈরী করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই স্ত্রীলোকটির একটি মোটাসোটা বাছুর ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্ত্রীলোকটির বাড়িতে একটি মোটাসোটা বাছুর ছিল| সে চট্পট্ বাছুরটিকে জবাই করল| কিছু ময়দা খামির না দিয়ে মেখে হাতে লেচি তৈরী করে সেঁকে ফেলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সেই স্ত্রী লোকের গৃহে একটা মোটাসোটা গোবত্স ছিল, আর সে তাড়াতাড়ি সেটি মারল এবং সূজী নিয়ে ঠেসে তাড়ীশূন্য রুটি তৈরী করল।