1 Samuel 28:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুত ও তাঁর গোলামদের সম্মুখে তা আনলো, আর তাঁরা ভোজন করলেন; পরে সেই রাতে চলে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সে সেগুলি শৌল ও তাঁর লোকজনের সামনে এনে রেখেছিল, ও তাঁরা ভোজনপান করলেন। রাত থাকতে থাকতেই তাঁরা উঠে চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌলের ও তাঁহার দাসগণের সম্মুখে তাহা আনিল, আর তাঁহারা ভোজন করিলেন; পরে সেই রাত্রিতে উঠিয়া চলিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌলের ও তাঁহার দাসগণের সম্মুখে তাহা আনিল, আর তাঁহারা ভোজন করিলেন; পরে সেই রাত্রিতে উঠিয়া চলিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর শৌল ও তাঁর লোকদের সামনে সে তা আনল এবং তাঁরা তা খেলেন। পরে রাত থাকতেই তাঁরা উঠে সেখান থেকে চলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তালুত ও তাঁর লোকদের সামনে সে তা আনল এবং তাঁরা তা খেলেন। পরে রাত থাকতেই তাঁরা উঠে সেখান থেকে চলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তাড়াতাড়ি সেটাকে বধ করল এবং ময়দা মেখে খামিরবিহীন রুটি তৈরী করে শৌল ও তাঁর অনুচরদের খেতে দিল। খাওয়াদাওয়ার পর তাঁরা রাত্রি থাকতেই সেখান থেকে চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল ও কর্মচারীদের সে খেতে দিল| তারা খাওয়া দাওয়া করে সেই রাত্রে উঠে বেরিয়ে পড়ল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শৌলের ও তার দাসদের সামনে তা আনল, আর তারা ভোজন করলেন; পরে সেই রাতে উঠে চলে গেলেন।