1 Samuel 28:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন শামুয়েলের মৃত্যু হয়েছিল এবং সমস্ত ইসরাইল তাঁর জন্য শোক করেছিল এবং রামায়, তাঁর নিজের নগরে, তাঁকে দাফন করেছিল। আর তালুত ভূতের ওঝা ও গুনিনদের দেশ থেকে দূর করে দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমূয়েল মারা গিয়েছিলেন, আর ইস্রায়েলীরা সবাই তাঁর জন্য শোকপ্রকাশ করে তাঁকে তাঁর নিজের নগর রামায় কবর দিয়েছিলেন। শৌল দেশ থেকে প্রেতমাধ্যম ও গুনিনদের দূর করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শমূয়েল মরিয়া গিয়াছিলেন, এবং সমস্ত ইস্রায়েল তাঁহার জন্য শোক করিয়াছিল, এবং রামায়, তাঁহার নিজ নগরে, তাঁহাকে কবর দিয়াছিল। আর শৌল ভূতড়িয়া ও গুণীদিগকে দেশ হইতে দূর করিয়া দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শমূয়েল মরিয়া গিয়াছিলেন, এবং সমস্ত ইস্রায়েল তাঁহার জন্য শোক করিয়াছিল, এবং রামায়, তাঁহার নিজ নগরে, তাঁহাকে কবর দিয়াছিল। আর শৌল ভূতড়িয়া ও গুণীনদিগকে দেশ হইতে দূর করিয়া দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর আগেই শমূয়েল মারা গিয়েছিলেন, আর ইস্রায়েলীয়েরা সবাই তাঁর জন্য শোক প্রকাশ করে তাঁকে তাঁর নিজের শহর রামাতে কবর দিয়েছিল। যারা মৃত লোকের আত্মার সংগে কথাবার্তা বলে এবং যারা মন্দ আত্মার সংগে সম্বন্ধ রাখে শৌল দেশ থেকে এমন সব লোকদের বের করে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর আগেই শামুয়েল ইন্তেকাল করেছিলেন, আর বনি-ইসরাইলরা সবাই তাঁর জন্য শোক প্রকাশ করে তাঁকে তাঁর নিজের শহর রামাতে দাফন করেছিল। যারা মৃত লোকের রূহের সংগে কথাবার্তা বলে এবং যারা ভূতের সংগে সম্বন্ধ রাখে তালুত দেশ থেকে এমন সব লোকদের বের করে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল তখন গত হয়েছেন। সমগ্র ইসরায়েল জাতি তাঁর জন্য শোক প্রকাশ করে তাঁকে তাঁর নিজের নগর রামায় সমাধিস্থ করেছিল। শৌল সেই সময়ে ভূতের ওঝা ও তন্ত্রসাধকদের দেশ থেকে বিতাড়িত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল মারা গেল| তার মৃত্যুতে ইস্রায়েলীয়রা সকলেই শোক প্রকাশ করল| তারা তাকে তার নিজের দেশ রামায় কবর দিল যারা প্রেতাত্মা নামায় আর ভবিষ্যৎ বলতে পারে তাদের সকলকে শৌল বলপূর্বক ইস্রায়েল থেকে সরিয়ে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শমূয়েল মারা গিয়েছিলেন এবং সমস্ত ইস্রায়েল তাঁর জন্য শোক করেছিল এবং রামায়, তাঁর নিজের নগরে, তাকে কবর দিয়েছিল। আর শৌল ভূতুড়ে ও গুণীদেরকে দেশ থেকে দূর করে দিয়েছিলেন।