1 Samuel 28:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ফিলিস্তিনীরা একত্র হল এবং এসে শূনেমে শিবির স্থাপন করলো, আর তালুত সমস্ত ইসরাইলকে জমায়েত করে গিল্বোয়ে শিবির স্থাপন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফিলিস্তিনীরা একত্রিত হয়ে শূনেমে সৈন্যশিবির স্থাপন করল, অন্যদিকে শৌল ইস্রায়েলীদের একত্রিত করে গিলবোয়ে সৈন্যশিবির স্থাপন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে পলেষ্টীয়েরা একত্র হইল, এবং আসিয়া শূনেমে শিবির স্থাপন করিল, আর শৌল সমস্ত ইস্রায়েলকে একত্র করিয়া গিল্বোয়ে শিবির স্থাপন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পলেষ্টীয়েরা একত্র হইল, এবং আসিয়া শূনেমে শিবির স্থাপন করিল, আর শৌল সমস্ত ইস্রায়েলকে একত্র করিয়া গিল্বোয়ে শিবির স্থাপন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পলেষ্টীয়েরা একসংগে জড়ো হয়ে শূনেমে গিয়ে ছাউনি ফেলল। এদিকে শৌলও সমস্ত ইস্রায়েলীয় সৈন্যদের জড়ো করে নিয়ে গিল্বোয় পাহাড়ে গিয়ে ছাউনি ফেললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফিলিস্তিনীরা একসংগে জমায়েত হয়ে শূনেমে গিয়ে ছাউনি ফেলল। এদিকে তালুতও সমস্ত ইসরাইলীয় সৈন্যদের জমায়েত করে নিয়ে গিলবোয় পাহাড়ে গিয়ে ছাউনি ফেললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিস্তিনীরা একত্র হয়ে শুনেমে এসে শিবির স্থাপন করল। শৌলও সমস্ত ইসরায়েলীদের একত্র করে শিবির স্থাপন করলেন গিলবোয়াতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রা যুদ্ধের জন্য তৈরী হল| তারা শূনেমে তাঁবু খাটাল| ইস্রায়েলীয়দের নিয়ে শৌল গিলবোয় তাঁবু খাটালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে পলেষ্টীয়রা জড়ো হল এবং এসে শূনেমে শিবির স্থাপন করল, আর শৌল সমস্ত ইস্রায়েলকে জড়ো করে গিলবোয়ে শিবির স্থাপন করলেন।