1 Samuel 28:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত মাবুদের কাছে জিজ্ঞাসা করলেন, কিন্তু মাবুদ তাঁকে কোন জবাব দিলেন না; স্বপ্ন দ্বারাও নয়, ঊরীম দ্বারাও নয় কিম্বা নবীদের দ্বারাও নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সদাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন, কিন্তু সদাপ্রভু স্বপ্ন বা ঊরীম বা ভাববাদীদের মাধ্যমে তাঁকে উত্তর দেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন, কিন্তু সদাপ্রভু তাঁহাকে উত্তর দিলেন না; স্বপ্ন দ্বারাও নয়, ঊরীম দ্বারাও নয়, ভাববাদিগণ দ্বারাও নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন, কিন্তু সদাপ্রভু তাঁহাকে উত্তর দিলেন না; স্বপ্ন দ্বারাও নয়, ঊরীম দ্বারাও নয়, ভাববাদিগণ দ্বারাও নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি কি করবেন তা সদাপ্রভুর কাছে জানতে চাইলেন, কিন্তু সদাপ্রভু তাঁকে কোনভাবেই উত্তর দিলেন না-স্বপ্ন দিয়েও না, ঊরীম দিয়েও না কিম্বা নবীদের দিয়েও না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি কি করবেন তা মাবুদের কাছে জানতে চাইলেন, কিন্তু মাবুদ তাঁকে কোনভাবেই জবাব দিলেন না- স্বপ্ন দিয়েও না, ঊরীম দিয়েও না কিংবা নবীদের দিয়েও না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর হৃদয় অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠল। শৌল তখন প্রভু পরমেশ্বরের কাছে এ বিষয়ে জানতে চাইলেন, কিন্তু প্রভু পরমেশ্বর স্বপ্ন, ঊরিম বা নবী কারও মাধ্যমেই তাঁকে কোন উত্তর দিলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল, প্রভুর কাছে প্রার্থনা করলেন| কিন্তু প্রভু সে প্রার্থনার কোন উত্তর দিলেন না| স্বপ্নের মধ্যেও ঈশ্বর শৌলকে কিছু বললেন না| ঊরীমের দ্বারাও ঈশ্বর উত্তর দিলেন না| কোনো ভাববাদীর মাধ্যমেও ঈশ্বর শৌলের উদ্দেশ্যে কোন বাণী শোনালেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌল সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন, কিন্তু সদাপ্রভু তাকে উত্তর দিলেন না; স্বপ্ন দিয়েও না, ঊরীম দিয়েও না, ভাববাদীদের দিয়েও না।