1 Samuel 28:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত তাঁর গোলামদের বললেন, আমার জন্য একটি মহিলা তান্ত্রিকের খোঁজ কর; আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবো। তাঁর গোলামেরা বললো, দেখুন, ঐন্দোরে এক জন মহিলা তান্ত্রিক আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শৌল তাঁর পরিচারকদের বললেন, “এমন একজন মহিলাকে খুঁজে নিয়ে এসো, যে একজন প্রেতমাধ্যম, যেন আমি তার কাছে গিয়ে একটু খোঁজখবর নিতে পারি।” তারা বলল, “ঐনদোরে এমন একজন মহিলা আছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল আপন দাসগণকে কহিলেন, আমার জন্য একটী ভূতড়িয়া স্ত্রীলোকের অন্বেষণ কর; আমি তাহার কাছে গিয়া জিজ্ঞাসা করিব। তাঁহার দাসগণ কহিল, দেখুন, ঐন্দোরে একটা ভূতড়িয়া স্ত্রীলোক আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল আপন দাসগণকে কহিলেন, আমার জন্য একজন ভূতড়িয়া স্ত্রীলোকের অন্বেষণ কর; আমি তাহার কাছে গিয়া জিজ্ঞাসা করিব। তাঁহার দাসগণ কহিল, দেখুন, ঐন্দোরে একজন ভূতড়িয়া স্ত্রীলোক আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল তখন তাঁর কর্মচারীদের বললেন, “তোমরা এমন একজন স্ত্রীলোকের খোঁজ কর, যে মৃত লোকের আত্মার সংগে কথাবার্তা বলতে পারে, যেন তার কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করতে পারি আমি কি করব।” তারা বলল, “ঐন্দোরে ঐরকম একজন স্ত্রীলোক আছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত তখন তাঁর কর্মচারীদের বললেন, “তোমরা এমন একজন স্ত্রীলোকের খোঁজ কর, যে মৃত লোকের রূহের সংগে কথাবার্তা বলতে পারে, যেন তার কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করতে পারি আমি কি করব।” তারা বলল, “ঐন্দোরে ঐরকম একজন স্ত্রীলোক আছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল তখন তাঁর পারিষদদের বললেন, তোমরা একদল স্ত্রীলোক ওঝার খোঁজ কর, আমি তার কাছে গিয়ে এ বিষয়ে জানব। পারিষদরা তাঁকে জানাল, এন্দোরে একটি স্ত্রীলোক আছে সে ভূতের ওঝা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশেষে, শৌল তাঁর আধিকারিকদের বললেন, “একজন স্ত্রীলোকের খোঁজ কর যে একজন প্রেতাত্মার মাধ্যম| তাকে জিজ্ঞেস করব যুদ্ধে কি হতে পারে|” তারা বলল, “ঐন্-দোরে এরকম একজন আছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌল নিজের দাসদেরকে বললেন, “আমার জন্য একটি ভূতুড়ে স্ত্রীলোকের খোঁজ কর; আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করব।” তার দাসরা বলল, “দেখুন, ঐনদোরে একটি ভূতুড়ে স্ত্রী লোক আছে।”