1 Samuel 28:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত ছদ্মবেশ ধরলেন, অন্য পোশাক পরে ও দু’জন পুরুষকে সঙ্গে নিয়ে যাত্রা করলেন এবং রাতে সেই মহিলার কাছে এসে বললেন, আরজ করি, তুমি আমার জন্য মন্ত্র পড়ে রূহের সঙ্গে যোগাযোগ কর, যাঁর নাম আমি তোমাকে বলবো, তাঁকে উঠিয়ে আন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব শৌল ছদ্মবেশ ধারণ করে, সাধারণ কাপড় পরে রাতের অন্ধকারে দুজন লোককে সঙ্গে নিয়ে সেই মহিলাটির কাছে গেলেন। তিনি বললেন, “আমার জন্য একটি প্রেতমাধ্যমের সঙ্গে যোগাযোগ করো ও যাঁর নাম বলছি তাঁকে ডেকে আনো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল ছদ্মবেশ ধরিলেন, অন্য বস্ত্র পরিলেন ও দুই জন পুরুষকে সঙ্গে লইয়া যাত্রা করিলেন, এবং রাত্রিতে সেই স্ত্রীলোকটার কাছে আসিয়া কহিলেন, বিনয় করি, তুমি আমার জন্য ভূতের দ্বারা মন্ত্র পড়িয়া, যাঁহার নাম আমি তোমাকে বলিব, তাঁহাকে উঠাইয়া আন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল ছদ্মবেশ ধরিলেন, অন্য বস্ত্র পরিলেন ও দুই জন পুরুষকে সঙ্গে লইয়া যাত্রা করিলেন, এবং রাত্রিতে সেই স্ত্রীলোকটির কাছে আসিয়া কহিলেন, বিনয় করি, তুমি আমার জন্য ভূতের দ্বারা মন্ত্র পড়িয়া, যাঁহার নাম আমি তোমাকে বলিব, তাঁহাকে উঠাইয়া আন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে শৌল অন্যরকম কাপড়-চোপড় পরে নিজের পরিচয় গোপন করে রাতের বেলা দু’জন লোককে সংগে নিয়ে সেই স্ত্রীলোকের কাছে গেলেন। তিনি সেই স্ত্রীলোকটিকে বললেন, “তুমি মন্ত্র পড়ে মৃত লোকের আত্মার সংগে যোগাযোগ করে আমি যাঁর নাম করব তাঁকে এখানে তুলে আন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে তালুত অন্যরকম কাপড়-চোপড় পরে নিজের পরিচয় গোপন করে রাতের বেলায় দু’জন লোককে সংগে নিয়ে সেই স্ত্রীলোকের কাছে গেলেন। তিনি সেই স্ত্রীলোকটিকে বললেন, “তুমি মন্ত্র পড়ে মৃত লোকের রূহের সংগে যোগাযোগ করে আমি যাঁর নাম করব তাঁকে এখানে তুলে আন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল তখন অন্য পোশাক পরে ছদ্মবেশে দুজন লোক সঙ্গে নিয়ে রাত্রে সেই স্ত্রীলোকটির কাছে গেলেন। তিনি তাকে বললেন, আমি যার কথা বলব মন্ত্র পড়ে প্রেতাত্মার সাহায্যে তাকে আনাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল নানারকম পোশাকে সাজলেন যাতে কেউ তাঁকে চিনতে না পারে| সেই রাত্রে শৌল দুজন লোক নিয়ে সেই স্ত্রীলোকটিকে দেখতে গেলেন| তারপর তার দেখা পেয়ে শৌল বললেন, “আমি চাই তুমি একা আত্মাকে উঠিয়ে আন| সে আমায় ভবিষ্যতে কি হবে না হবে তা বলবে| আমি যার নাম বলব তুমি তাকে ডেকে আনবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌল ছদ্মবেশ ধরলেন, অন্য বস্ত্র পরলেন ও দুই জন পুরুষকে সঙ্গে নিয়ে যাত্রা করলেন এবং রাতে সেই স্ত্রী লোকটার কাছে এসে বললেন, “অনুরোধ করি, তুমি আমার জন্য ভূতের দ্বারা মন্ত্র পড়ে, যার নাম আমি তোমাকে বলব, তাকে উঠিয়ে আন।”