1 Samuel 28:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে স্ত্রীলোক তাঁকে বললো, দেখ, তালুত যা করেছেন, তিনি যে তান্ত্রিক ও গুনিনদেরকে দেশের মধ্য থেকে উচ্ছিন্ন করেছেন, তা নিশ্চয়ই তোমার অজানা নেই; অতএব আমাকে হত্যা করতে আমার বিরুদ্ধে কেন ফাঁদ পাতছ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু মহিলাটি তাঁকে বলল, “আপনি তো জানেনই শৌল কী করেছেন। তিনি প্রেতমাধ্যম ও গুনিনদের দেশ থেকে বের করে দিয়েছেন। তবে কেন আপনি আমাকে মেরে ফেলার জন্য ফাঁদ পাতছেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে স্ত্রীলোক তাঁহাকে কহিল, দেখ, শৌল যাহা করিয়াছেন, তিনি যে ভূতড়িয়াদিগকে ও গুণীদিগকে দেশের মধ্য হইতে উচ্ছিন্ন করিয়াছেন, তাহা তুমি জ্ঞাত আছ; অতএব আমাকে বধ করিতে আমার প্রাণের বিরুদ্ধে কেন ফাঁদ পাতিতেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্ত্রীলোক তাঁহাকে কহিল, দেখ, শৌল যাহা করিয়াছেন, তিনি যে ভূতড়িয়াদিগকে ও গুণীনদিগকে দেশের মধ্য হইতে উচ্ছিন্ন করিয়াছেন, তাহা তুমি জ্ঞাত আছ; অতএব আমাকে বধ করিতে আমার প্রাণের বিরুদ্ধে কেন ফাঁদ পাতিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন স্ত্রীলোকটি তাঁকে বলল, “শৌল এই সব ব্যাপারে যা করেছেন তা আপনার নিশ্চয়ই অজানা নেই। যারা মৃত লোকের আত্মার সংগে কথা বলে বা মন্দ আত্মার সংগে সম্বন্ধ রাখে এমন সব লোকদের তিনি দেশ থেকে দূর করে দিয়েছেন। তাহলে কেন আপনি আমার জন্য এমন একটা ফাঁদ পাতছেন যা আমার মুত্যু ঘটাবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন স্ত্রীলোকটি তাঁকে বলল, “তালুত এই সব ব্যাপারে যা করেছেন তা আপনার নিশ্চয়ই অজানা নেই। যারা মৃত লোকের রূহের সংগে কথা বলে বা ভূতের সংগে সম্বন্ধ রাখে এমন সব লোকদের তিনি দেশ থেকে দূর করে দিয়েছেন। তাহলে কেন আপনি আমার জন্য এমন একটা ফাঁদ পাতছেন যা আমার মৃত্যু ঘটাবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই স্ত্রীলোকটি তাঁকে বলল, আপনি নিশ্চয়ই জানেন শৌল সমস্ত ভূতের ওঝা ও তন্ত্র সাধকদের দেশ থেকে উচ্ছেদ করেচেন। তাহলে কেন আপনি আমাকে ফাঁদ ফেলে আমার জীবননাশের চেষ্টা করছেন?।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই স্ত্রীলোকটি বলল, “শৌল যা করেছেন তার সবই আপনি জানেন| তিনি তো ইস্রায়েলের থেকে সব জ্যোতিষী আর ভূত নামানো মাধ্যমদের জোর করে তাড়িয়ে দিয়েছেন| আপনি আমায় আসলে ফাঁদে ফেলে মেরে ফেলতে চাইছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই স্ত্রী লোক তাকে বলল, “দেখ, শৌল যা করেছেন, তিনি যে ভূতুড়েদেরকে ও গুণীদেরকে দেশের মধ্যে থেকে উচ্ছিন্ন করেছেন, তা তুমি জানো; অতএব আমাকে হত্যা করতে আমার প্রাণের বিরুদ্ধে কেন ফাঁদ পাতছ?”