1 Samuel 29:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমার সঙ্গে তোমার মালিকের যে গোলামেরা এসেছে, তাদের নিয়ে খুব ভোরে উঠো এবং আলো হওয়ার সঙ্গে সঙ্গে প্রস্থান করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন তাড়াতাড়ি উঠে পড়ো, তোমার মনিবের সেইসব দাসকে সঙ্গে নিয়ে সকাল সকাল আলো ফোটামাত্র এখান থেকে চলে যাও, যারা তোমার সঙ্গে এখানে এসেছিল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমার সঙ্গে তোমার প্রভুর যে দাসগণ আসিয়াছে, তাহাদিগকে লইয়া প্রত্যূষে উঠিও; আর প্রত্যূষে উঠিবামাত্র আলো হইলে প্রস্থান করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমার সঙ্গে তোমার প্রভুর যে দাসগণ আসিয়াছে, তাহাদিগকে লইয়া প্রত্যুষে উঠিও; আর প্রত্যুষে উঠিবামাত্র আলো হইলে প্রস্থান করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তুমি ও তোমার মনিবের যে সব লোক তোমার সংগে এসেছে তোমরা কাল ভোরে উঠো এবং আলো হওয়ার সংগে সংগে চলে যেয়ো।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তুমি ও তোমার মালিকের যে সব লোক তোমার সংগে এসেছে তোমরা কাল খুব ভোরে উঠো এবং আলো হওয়ার সংগে সংগে চলে যেয়ো।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই তুমি ও তোমার প্রভু শৌলের যে সব অনুচর তোমার সঙ্গে এসেছে তাদের নিয়ে তুমি খুব ভোরে উঠে চলে যাও। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে তোমরা বিদায় নিও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খুব সকালে তুমি লোকদের নিয়ে যে শহর আমি তোমাকে দিয়েছি সেই শহরে ফিরে যাও| সেনাপতিরা তোমার নামে যেসব নিন্দা করেছে সেসবে কান দিও না| তুমি ভাল লোক| তাই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তুমি চলে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তোমার সঙ্গে তোমার প্রভুর যে দাসেরা এসেছেন, তাদেরকে নিয়ে ভোরবেলায় ওঠ; আর ভোরবেলায় ওঠা মাত্র আলো হলে চলে যেও।”