1 Samuel 29:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে দাউদ ও তাঁর লোকেরা খুব ভোরে উঠে ফিলিস্তিনীদের দেশে ফিরে গেলেন। আর ফিলিস্তিনীরা যিষ্রিয়েলে গমন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই দাউদ ও তাঁর লোকজন ফিলিস্তিনীদের দেশে ফিরে যাওয়ার জন্য সকাল সকাল উঠে পড়েছিলেন, এবং ফিলিস্তিনীরা যিষ্রিয়েলে চলে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে দায়ূদ ও তাঁহার লোকেরা প্রত্যূষে উঠিয়া প্রাতঃকালে যাত্রা করিয়া পলেষ্টীয়দের দেশে ফিরিয়া গেলেন। আর পলেষ্টীয়েরা যিষ্রিয়েলে গমন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে দায়ূদ ও তাঁহার লোকেরা প্রত্যুষে উঠিয়া প্রাতঃকালে যাত্রা করিয়া পলেষ্টীয়দের দেশে ফিরিয়া গেলেন। আর পলেষ্টীয়েরা যিষ্রিয়েলে গমন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই দায়ূদ ও তাঁর লোকেরা পলেষ্টীয়দের দেশে ফিরে যাবার জন্য খুব ভোরে উঠলেন, আর পলেষ্টীয়েরা যিষ্রিয়েলে চলে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই দাউদ ও তাঁর লোকেরা ফিলিস্তিনীদের দেশে ফিরে যাবার জন্য খুব ভোরে উঠলেন, আর ফিলিস্তিনীরা যিষ্রিয়েলে চলে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ তাঁর লোকজন নিয়ে খুব ভোরেই ফিলিস্তিনীদের দেশে ফিরে যাওয়ার জন্য যাত্রা করলেন। ফিলিস্তিনীরা কিন্তু জেজরিলের দিকে এগিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশেষে দায়ুদ এবং তাঁর সঙ্গীরা খুব সকালে পলেষ্টীয়দের দেশে ফিরে গেল এবং পলেষ্টীয়রা যিষ্রিয়েল পর্যন্ত গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে দায়ূদ ও তার লোকেরা ভোরবেলায় উঠে সকালে যাত্রা করে পলেষ্টীয়দের দেশে ফিরে গেলেন। আর পলেষ্টীয়েরা যিষ্রিয়েলে গেলেন।