1 Samuel 29:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফিলিস্তিনীদের ভূপালেরা এক শত-সৈন্য এবং এক হাজার-সৈন্যের দল নিয়ে অগ্রসর হতে লাগলেন, আর সকলের শেষে আখীশের সঙ্গে দাউদ ও তাঁর লোকেরা অগ্রসর হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফিলিস্তিনী শাসনকর্তারা যখন এক-একশো ও এক এক হাজার সৈন্য সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছিল, দাউদ তাঁর লোকজন নিয়ে আখীশের সঙ্গী হয়ে পিছন পিছন যাচ্ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পলেষ্টীয়দের ভূপালেরা শতসংখ্যক ও সহস্রসংখ্যক সৈন্য লইয়া অগ্রসর হইতে লাগিলেন, আর সকলের শেষে আখীশের সহিত দায়ূদ ও তাঁহার লোকেরা অগ্রসর হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পলেষ্টীয়দের ভূপালেরা শতসংখ্যক ও সহস্রসংখ্যক সৈন্য লইয়া অগ্রসর হইতে লাগিলেন, আর সকলের শেষে আখীশের সহিত দায়ূদ ও তাঁহার লোকেরা অগ্রসর হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পলেষ্টীয় শাসনকর্তারা শত-সৈন্য এবং হাজার-সৈন্যের দল নিয়ে এগিয়ে চলল, আর তাদের পিছনে আখীশের সংগে দায়ূদ তাঁর লোকজন নিয়ে চললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফিলিস্তিনী শাসনকর্তারা শত-সৈন্য এবং হাজার-সৈন্যের দল নিয়ে এগিয়ে চলল, আর তাদের পিছনে আখীশের সংগে দাউদ তাঁর লোকজন নিয়ে চললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিস্তিনীদের নেতৃবৃন্দ কেউ একশো, কেউ বা এক হাজার সেনা সঙ্গে নিয়ে এগিয়ে যেতে লাগলেন। দাউদ ও তাঁর লোকজন আখিশের সঙ্গে সকলের পিছনে যেতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয় শাসকরা 100 জন সৈন্য এবং 1000 জন সৈন্যের এক এক দল নিয়ে কুচকাওয়াজ করে অগ্রসর হলেন| পেছনে পেছনে আখীশের সঙ্গে রইল দায়ুদ ও তার লোকরা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পলেষ্টীয়দের শাসকেরা একশো সংখ্যক ও হাজার সংখ্যক সৈন্যদল নিয়ে এগিয়ে যেতে লাগলেন, আর সবার শেষে আখীশের সঙ্গে দায়ূদ ও তার লোকেরা এগিয়ে গেলেন।