1 Samuel 29:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ফিলিস্তিনীদের নেতৃবর্গ জিজ্ঞাসা করলেন, এই ইবরানীরা এখানে কি করে? আখীশ জবাবে ফিলিস্তিনীদের নেতৃবর্গদের বললেন, এই ব্যক্তি কি ইসরাইলের বাদশাহ্‌ তালুতের গোলাম দাউদ নয়? সে এত দিন ও এত বছর আমার সঙ্গে বাস করছে; এবং যেদিন আমার পক্ষ হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত এর কোন ত্রুটি দেখি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফিলিস্তিনী সেনাপতিরা জিজ্ঞাসা করল, “এই হিব্রু লোকগুলি কী করছে?” আখীশ উত্তর দিলেন, “এ কি সেই দাউদ নয়, যে ইস্রায়েলের রাজা শৌলের উচ্চপদস্থ এক সামরিক কর্মচারী ছিল? সে আমার সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে রয়েছে, এবং যেদিন সে শৌলকে ছেড়ে এসেছিল, সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি তার জীবনে কোনও দোষ খুঁজে পাইনি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পলেষ্টীয়দের অধ্যক্ষগণ জিজ্ঞাসা করিলেন, এই ইব্রীয়েরা এখানে কি করে? আখীশ পলেষ্টীয়দের অধ্যক্ষদিগকে উত্তর করিলেন, এই ব্যক্তি কি ইস্রায়েলের রাজা শৌলের দাস দায়ূদ নয়? সে এত দিন ও এত বৎসর আমার সঙ্গে বাস করিতেছে; এবং যে দিন আমার পক্ষ হইয়াছে, তদবধি অদ্য পর্য্যন্ত ইহার কোন ত্রুটি দেখি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পলেষ্টীয়দের অধ্যক্ষগণ জিজ্ঞাসা করিলেন, এই ইব্রীয়েরা এখানে কি করে? আখীশ পলেষ্টীয়দের অধ্যক্ষদিগকে উত্তর করিলেন, এই ব্যক্তি কি ইস্রায়েলের রাজা শৌলের দাস দায়ূদ নয়? সে এত দিন ও এত বৎসর আমার সঙ্গে বাস করিতেছে; এবং যে দিন আমার পক্ষ হইয়াছে, তদবধি অদ্য পর্যন্ত ইহার কোন ত্রুটি দেখি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা দেখে পলেষ্টীয় সেনাপতিরা জিজ্ঞাসা করল, “এই সব ইব্রীয়েরা এখানে কেন?” আখীশ বললেন, “এ তো ইস্রায়েলীয়দের রাজা শৌলের দাস দায়ূদ। সে দু’এক বছর ধরে আমার কাছে আছে। শৌলকে ছেড়ে চলে আসবার দিন থেকে আজ পর্যন্ত আমি তার মধ্যে কোন দোষ পাই নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা দেখে ফিলিস্তিনী সেনাপতিরা জিজ্ঞাসা করল, “এই সব ইবরানীরা এখানে কেন?” আখীশ বললেন, “এ তো বনি-ইসরাইলদের বাদশাহ্‌ তালুতের গোলাম দাউদ। সে দু’এক বছর ধরে আমার কাছে আছে। তালুতকে ছেড়ে চলে আসবার দিন থেকে আজ পর্যন্ত আমি তার মধ্যে কোন দোষ পাই নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিস্তিনী সেনানায়করা বলল, এই ইসরায়েলীরা এখানে কি করছে? আখিশ তাদের বললেন, এ ব্যক্তি ইসরায়েলরাজ শৌলের কর্মচারী দাউদ। এ অনেক দিন আমার কাছে আছে। যেদিন এ আমার কাছে পালিয়ে এসেছে সেদিন থেকে আজ পর্যন্ত আমি এর কোন ত্রুটি দেখতে পাইনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয় সেনাপতিরা জিজ্ঞাসা করল, “এই ইব্রীয়রা এখানে কি করছে?” আখীশ বললেন, “এ হচ্ছে দায়ুদ, শৌলের একজন উচ্চপদস্থ আধিকারিক| আমার সঙ্গে ও অনেকদিন রয়েছে| শৌলকে ছেড়ে দেবার পর থেকে যতদিন দায়ুদ আমার কাছে রয়েছে ততদিন ওর মধ্যে খারাপ কিছু দেখি নি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পলেষ্টীয়দের অধ্যক্ষরা জিজ্ঞাসা করলেন, “এই ইব্রীয়েরা এখানে কি করে?” আখীশ পলেষ্টীয়দের অধ্যক্ষদের উত্তর করলেন, “এই ব্যক্তি কি ইস্রায়েলের রাজা শৌলের দাস দায়ূদ না? সে এতদিন ও এত বছর আমার সঙ্গে বাস করছে এবং যেদিন আমার পক্ষে এসেছে, সেই থেকে আজ পর্যন্ত এর কোনো ত্রুটি দেখিনি।”