1 Samuel 29:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ফিলিস্তিনীদের নেতৃবর্গ তাঁর উপরে ত্রুুদ্ধ হলেন, আর ফিলিস্তিনীদের নেতৃবর্গ তাঁকে বললেন, তুমি তাকে ফেরৎ পাঠিয়ে দাও; সে তোমার নির্ধারিত তাঁর স্থানে ফিরে যাক, আমাদের সঙ্গে যুদ্ধে না আসুক, পাছে সে যুদ্ধে আমাদের বিপক্ষ হয়; কেননা এসব লোকের মুণ্ড ছাড়া আর কিসে সে তাঁর মালিককে খুশি করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ফিলিস্তিনী সেনাপতিরা আখীশের উপর রেগে গেল ও তাঁকে বলল, “এই লোকটিকে আপনি ফেরত পাঠিয়ে দিন, যেন সে সেখানেই ফিরে যেতে পারে যে স্থানটি আপনি তার জন্য নিরূপিত করে রেখেছেন। সে যেন আমাদের সঙ্গে যুদ্ধে না যায়, পাছে যুদ্ধ চলাকালীন সে আমাদের বিরুদ্ধে চলে যায়। আমাদের নিজস্ব লোকজনের মুণ্ডু কেটে তার মনিবের অনুগ্রহ ফিরে পাওয়ার এমন সুযোগ সে কি আর পাবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে পলেষ্টীয়দের অধ্যক্ষগণ তাঁহার উপরে ক্রুদ্ধ হইলেন; আর পলেষ্টীয়দের অধ্যক্ষগণ তাঁহাকে কহিলেন, তুমি তাহাকে ফিরাইয়া পাঠাইয়া দেও; সে তোমার নিরূপিত আপন স্থানে ফিরিয়া যাউক, আমাদের সহিত যুদ্ধে না আইসুক, পাছে সে যুদ্ধে আমাদের বিপক্ষ হয়; কেননা এই সব লোকের মুণ্ড ছাড়া আর কিসে সে আপন কর্ত্তাকে প্রসন্ন করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে পলেষ্টীয়দের অধ্যক্ষগণ তাঁহার উপরে ত্রুুদ্ধ হইলেন, আর পলেষ্টীয়দের অধ্যক্ষগণ তাঁহাকে কহিলেন, তুমি তাহাকে ফিরাইয়া পাঠাইয়া দেও; সে তোমার নিরূপিত আপন স্থানে ফিরিয়া যাউক, আমাদের সহিত যুদ্ধে না আইসুক, পাছে সে যুদ্ধে আমাদের বিপক্ষ হয়; কেননা এই সব লোকের মুণ্ডু ছাড়া আর কিসে সে আপন কর্তাকে প্রসন্ন করিবে? এ কি সেই দায়ূদ নয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে পলেষ্টীয় সেনাপতিরা আখীশের উপর রেগে গিয়ে বলল, “লোকটাকে আপনি ফেরৎ পাঠিয়ে দিন। আপনি তাকে যে জায়গাটা দিয়েছেন সে সেখানেই ফিরে যাক। সে আমাদের সংগে যুদ্ধে যেতে পারবে না। তাহলে যুদ্ধে গিয়ে সে আমাদের বিপক্ষে দাঁড়াবে। তার মনিবকে খুশী করতে হলে তাকে তো আমাদের লোকদের মুণ্ড দিয়েই তা করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে ফিলিস্তিনী সেনাপতিরা আখীশের উপর রেগে গিয়ে বলল, “লোকটাকে আপনি ফেরৎ পাঠিয়ে দিন। আপনি তাকে যে জায়গাটা দিয়েছেন সে সেখানেই ফিরে যাক। সে আমাদের সংগে যুদ্ধে যেতে পারবে না। তাহলে যুদ্ধে গিয়ে সে আমাদের বিপক্ষে দাঁড়াবে। তার মালিককে খুশী করতে হলে তাকে তো আমাদের লোকদের মুণ্ড দিয়েই তা করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ফিলিস্তিনী সেনানায়করা আখিশের উপর ক্রুদ্ধ হলেন। তাঁরা তাঁকে বললেন; আপনি এ ব্যক্তিকে ফেরৎ পাঠিয়ে দিন। আপনি একে যে কাজে নিযুক্ত করেছেন সে কাজেই সে ফিরে যাক। এ আমাদের সঙ্গে যুদ্ধে যেতে পারবে না, এ হয়তো যুদ্ধক্ষেত্রে গিয়ে আমাদের বিপক্ষে যোগ দেবে। আমাদের সৈন্যদের বধ করেই সে হয়তো তার প্রভুকে প্রসন্ন করে তার পক্ষে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবুও পলেষ্টীয় সেনাপতিরা আখীশের ওপর রেগে গেল| তারা বলল, “দায়ুদকে ফেরত পাঠিয়ে দাও| ওকে যে শহরে তুমি থাকতে দিয়েছ, সেখানে ওকে ফিরে যেতেই হবে| আমাদের সঙ্গে সে যুদ্ধে যাবে না| ওকে রাখা মানে একজন শত্রুকেই রাখা| সে আমাদের সৈন্যদের মেরে তার রাজা শৌলকেই খুশী করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে পলেষ্টীয়দের অধ্যক্ষরা তার উপর ক্রুদ্ধ হলেন; আর পলেষ্টীয়দের অধ্যক্ষরা তাকে বললেন, “তুমি তাকে ফিরিয়ে পাঠিয়ে দাও; সে তোমার নিরূপিত নিজের জায়গায় ফিরে যাক, আমাদের সঙ্গে যুদ্ধে না আসুক, যদি সে যুদ্ধে আমাদের বিপক্ষ হয়; কারণ এইসব লোকের মুন্ডু ছাড়া আর কিসে নিজের কর্তাকে প্রসন্ন করবে?