1 Samuel 29:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কি সেই দাউদ নয়, যার বিষয়ে লোকেরা নেচে নেচে পরস্পর গাইত, “শৌল মারলেন হাজার হাজার, আর দাউদ মারলেন অযুত অযুত”?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই দাউদের বিষয়েই কি লোকেরা নাচ-গান করে বলেনি: “ ‘শৌল মারলেন হাজার হাজার, আর দাউদ মারলেন অযুত অযুত’?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এ কি সেই দায়ূদ নয়, যাহার বিষয়ে লোকেরা নাচিয়া নাচিয়া পরস্পর গাহিত, “শৌল বধিলেন সহস্র সহস্র, আর দায়ূদ বধিলেন অযুত অযুত”?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহার বিষয়ে লোকেরা নাচিয়া নাচিয়া পরস্পর গাহিত, “শৌল বধিলেন সহস্র সহস্র, আর দায়ূদ বধিলেন অযুত অযুত”?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এ কি সেই দায়ূদ নয়, যার বিষয়ে তারা নেচে নেচে গেয়েছিল, ‘শৌল মারলেন হাজার হাজার আর দায়ূদ মারলেন অযুত অযুত’?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এ কি সেই দাউদ নয়, যার বিষয়ে তারা নেচে নেচে গেয়েছিল, ‘তালুত মারলেন হাজার হাজার আর দাউদ মারলেন অযুত অযুত’?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ কি সেই দাউদ নয় যাকে উদ্দেশ্য করে লোকে নেচে নেচে গান করেছিল: হাজার হাজার মেরেছেন শৌল, দাউদ মেরেছেন অযুত অযুত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদকে নিয়ে ইস্রায়েলীয়রা এই গান গেয়ে নাচানাচি করে: ‘শৌল মেরেছে শত্রু হাজারে হাজারে| দায়ুদ মেরেছে অযুতে অযুতে!’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কি সেই দায়ূদ না, যার বিষয়ে লোকেরা নেচে নেচে পরস্পর গান করত, “শৌল হত্যা করলেন হাজার হাজার আর দায়ূদ হত্যা করলেন অযুত অযুত?”