1 Samuel 29:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আখীশ দাউদকে ডেকে এনে বললেন, জীবন্ত মাবুদের কসম, তুমি সরল লোক এবং সৈন্যের মধ্যে আমার সঙ্গে তোমার গমনাগমন আমার দৃষ্টিতে ভাল, কেননা তোমার আসার দিন থেকে আজ পর্যন্ত আমি তোমার কোন দোষ পাই নি, তবুও ভূপালেরা তোমার উপরে সন্তুষ্ট নন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আখীশ তাই দাউদকে ডেকে তাঁকে বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, তুমি নির্ভরযোগ্য, এবং তোমায় আমি আমার সঙ্গে সৈন্যদলে রাখতে পারলে খুশিই হতাম। যেদিন তুমি আমার কাছে এসেছিলে সেদিন থেকে আজ পর্যন্ত আমি তোমার মধ্যে কোনও দোষ খুঁজে পাইনি, কিন্তু শাসনকর্তারা তোমাকে গ্রহণযোগ্য মনে করছে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আখীশ দায়ূদকে ডাকাইয়া কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, তুমি সরল লোক, এবং সৈন্যের মধ্যে আমার সহিত তোমার গমনাগমন আমার দৃষ্টিতে ভাল, কেননা তোমার আসিবার দিন অবধি অদ্য পর্য্যন্ত আমি তোমার কোন দোষ পাই নাই, তথাচ ভূপালগণ তোমার উপরে তুষ্ট নন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আখীশ দায়ূদকে ডাকাইয়া কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, তুমি সরল লোক, এবং সৈন্যের মধ্যে আমার সহিত তোমার গমনাগমন আমার দৃষ্টিতে ভাল, কেননা তোমার আসিবার দিন অবধি অদ্য পর্যন্ত আমি তোমার কোন দোষ পাই নাই, তথাচ ভূপালগণ তোমার উপরে তুষ্ট নন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আখীশ তখন দায়ূদকে ডেকে বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্য যে, আমি জানি তুমি সৎ লোক। এই সৈন্যদলের মধ্যে তুমি যা কিছু করেছ তা আমাকে খুশী করেছে। তোমার আসবার দিন থেকে আজ পর্যন্ত আমি তোমার মধ্যে অন্যায় কিছু দেখতে পাই নি, কিন্তু অন্যান্য শাসনকর্তারা তোমার উপর সন্তুষ্ট নন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আখীশ তখন দাউদকে ডেকে বললেন, “আল্লাহ্‌র কসম যে, আমি জানি তুমি সৎ লোক। এই সৈন্যদলের মধ্যে তুমি যা কিছু করেছ তা আমাকে খুশী করেছে। তোমার আসবার দিন থেকে আজ পর্যন্ত আমি তোমার মধ্যে অন্যায় কিছু দেখতে পাই নি, কিন্তু অন্যান্য শাসনকর্তারা তোমার উপর সন্তুষ্ট নন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আখিশ তখন দাউদকে ডেকে বললেন, জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য, তুমি সৎ লোক। আমার বিবেচনায় এ অভিযানে তুমি আমার সঙ্গে গেলে ভালই হত, কারণ তুমি যেদিন আমার কাছে এসেছ, সেদিন থেকে আজ পর্যন্ত আমি তোমার কোন দোষ দেখতে পাইনি। কিন্তু নেতারা তোমাকে ভাল চোখে দেখছেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই দায়ুদকে ডেকে আখীশ বললেন, “প্রভুর অস্তিত্বের মতোই নিশ্চিত যে তুমি আমার অনুগত| তোমাকে আমার সৈন্যদের মধ্যে রাখলে আমি খুশি হতাম| যেদিন থেকে তুমি আমার কাছে, আমি তোমার কোন অন্যায় দেখি নি| কিন্তু পলেষ্টীয় শাসকরা তোমাকে সমর্থন করে নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আখীশ দায়ূদকে ডেকে বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, তুমি সরল লোক এবং সৈন্যের মধ্যে আমার সঙ্গে তোমার যাতায়াত আমার দৃষ্টিতে ভাল, কারণ তোমার আসবার দিন থেকে আজ পর্যন্ত আমি তোমার কোনো দোষ পায়নি, তবুও শাসকেরা তোমার উপরে সন্তুষ্ট নন।