1 Samuel 29:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ আখীশকে বললেন, কিন্তু আমি কি করেছি? আজ পর্যন্ত যত দিন আপনার সম্মুখে আছি, আপনি এই গোলামের কি দোষ পেয়েছেন যে, আমি আমার মালিক বাদশাহ্‌র দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতে পারব না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু আমি কী করেছি?” দাউদ জিজ্ঞাসা করলেন। “যেদিন আমি আপনার কাছে এসেছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত আপনি আপনার দাসের বিরুদ্ধে কি কিছু খুঁজে পেয়েছেন? তবে কেন আমি গিয়ে আমার প্রভু মহারাজের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারব না?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ আখীশকে কহিলেন, কিন্তু আমি কি করিয়াছি? অদ্য পর্য্যন্ত যত দিন আপনার সমক্ষে আছি, আপনি এই দাসের কি দোষ পাইয়াছেন যে, আমি আপন প্রভু মহারাজের শত্রুদের সহিত যুদ্ধ করিতে যাইতে পারিব না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ আখীশকে কহিলেন, কিন্তু আমি কি করিয়াছি? অদ্য পর্যন্ত যত দিন আপনার সমক্ষে আছি, আপনি এই দাসের কি দোষ পাইয়াছেন যে, আমি আপন প্রভু মহারাজের শত্রুদের সহিত যুদ্ধ করিতে যাইতে পারিব না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দায়ূদ জিজ্ঞাসা করলেন, “কিন্তু আমি কি করেছি? আমার আসবার দিন থেকে আজ পর্যন্ত আপনার এই দাসের মধ্যে আপনি কি দোষ পেয়েছেন যার জন্য আমি আমার প্রভু মহারাজের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতে পারব না?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দাউদ জিজ্ঞাসা করলেন, “কিন্তু আমি কি করেছি? আমার আসবার দিন থেকে আজ পর্যন্ত আপনার এই গোলামের মধ্যে আপনি কি দোষ পেয়েছেন যার জন্য আমি আমার প্রভু মহারাজের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতে পারব না?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ আখিশকে বললেন, কিন্তু আমি কি করেছি? যেদিন থেকে আমি আপনার কাজে নিযুক্ত হয়েছি, সেদিন থেকে আজ পর্যন্ত আপনার এই দাসের কি দোষ দেখতে পেয়েছেন যার জন্য আজ আমি আমার প্রভু মহারাজের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে যেতে পারব না? আখিশ দাউদকে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ বললেন, “আমি কি এমন অন্যায় করেছি? আজ পর্যন্ত যতদিন আপনার সামনে আছি, আপনি কি এই দাসের কোন দোষ পেয়েছেন? তবে কেন আমার মনিব মহারাজের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে দেবেন না?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ আখীশকে বললেন, “কিন্তু আমি কি করেছি? আজ পর্যন্ত যতদিন আপনার সামনে আছি, আপনি এই দাসের কি দোষ পেয়েছেন যে, আমি নিজের প্রভু মহারাজের শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে পারব না?”