1 Samuel 29:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আখীশ জবাবে দাউদকে বললেন, আমি জানি, আল্লাহ্র ফেরেশতার মতই তুমি আমার দৃষ্টিতে উত্তম, কিন্তু ফিলিস্তিনীদের নেতৃবর্গ বলেছেন, সেই ব্যক্তি আমাদের সঙ্গে যুদ্ধে যেতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আখীশ উত্তর দিলেন, “আমি জানি যে আমার নজরে তুমি ঈশ্বরের এক দূতের মতোই ভালো; তা সত্ত্বেও, ফিলিস্তিনী সেনাপতিরা বলেছে, ‘সে যেন আমাদের সঙ্গে যুদ্ধে না যায়।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে আখীশ উত্তর করিয়া দায়ূদকে কহিলেন, আমি জানি, ঈশ্বরের দূতের ন্যায় তুমি আমার দৃষ্টিতে উত্তম, কিন্তু পলেষ্টীয়দের অধ্যক্ষগণ বলিয়াছেন, সেই ব্যক্তি আমাদের সহিত যুদ্ধে যাইতে পাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে আখীশ উত্তর করিয়া দায়ূদকে কহিলেন, আমি জানি, ঈশ্বরের দূতের ন্যায় তুমি আমার দৃষ্টিতে উত্তম, কিন্তু পলেষ্টীয়দের অধ্যক্ষগণ বলিয়াছেন, সেই ব্যক্তি আমাদের সহিত যুদ্ধে যাইতে পারিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে আখীশ বললেন, “আমি জানি তুমি আমার কাছে ঈশ্বরের একজন দূতের মতই ভাল; তবুও পলেষ্টীয় সেনাপতিরা বলছেন তুমি যেন আমার সংগে যুদ্ধে না যাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে আখীশ বললেন, “আমি জানি তুমি আমার কাছে আল্লাহ্র একজন ফেরেশতার মতই ভাল; তবুও ফিলিস্তিনী সেনাপতিরা বলছেন তুমি যেন আমার সংগে যুদ্ধে না যাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি জানি, আমার দৃষ্টিতে তুমি একজন দেবদূতের মতই নির্মল। কিন্তু তা সত্ত্বেও ফিলিস্তিনী সেনানায়কেরা বলেছেন তুমি তাদের সঙ্গে যুদ্ধে যেতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আখীশ উত্তর দিলেন, “আমি তোমায় একজন ভালো মানুষ হিসাবে গণ্য করি| তুমি একজন ঈশ্বরের দূতের মতো| কিন্তু কি করব, পলেষ্টীয় সেনাপতিরা বলছে, ‘দায়ুদ আমাদের সঙ্গে যুদ্ধ করতে যাবে না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে আখীশ উত্তর করে দায়ূদকে বললেন “আমি জানি, ঈশ্বরের দূতের মতো তুমি আমার দৃষ্টিতে ভালো, কিন্তু পলেষ্টীয়দের অধ্যক্ষরা বলেছেন, সেই ব্যক্তি আমাদের সঙ্গে যুদ্ধে যেতে পারবে না।