1 Samuel 3:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বালক শামুয়েল আলীর সম্মুখে মাবুদের পরিচর্যা করতেন। আর সেই সময়ে মাবুদের কালাম দুর্লভ ছিল, যখন তখন দর্শন পাওয়া যেত না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিশোর শমূয়েল এলির অধীনে থেকে সদাপ্রভুর পরিচর্যা করে যাচ্ছিল। সেকালে সদাপ্রভুর বাক্য বিরল ছিল; দর্শনও খুব একটা দেখতে পাওয়া যেত না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বালক শমূয়েল এলির সম্মুখে সদাপ্রভুর পরিচর্য্যা করিতেন। আর তৎকালে সদাপ্রভুর বাক্য দুর্লভ ছিল, দর্শন যখন তখন হইত না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বালক শমূয়েল এলির সম্মুখে সদাপ্রভুর পরিচর্যা করিতেন। আর তৎকালে সদাপ্রভুর বাক্য দুর্লভ ছিল, দর্শন যখন তখন হইত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছোট ছেলে শমূয়েল এলির অধীনে থেকে সদাপ্রভুর সেবা-কাজ করতে লাগলেন। সেই সময় সদাপ্রভুর বাণী খুব কমই শোনা যেত এবং তাঁর দর্শনও যখন-তখন পাওয়া যেত না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছোট ছেলে শামুয়েল আলীর অধীনে থেকে মাবুদের এবাদত-কাজ করতে লাগলেন। সেই সময় মাবুদের কালাম খুব কমই নাজেল হত এবং তাঁর দর্শনও যখন-তখন পাওয়া যেত না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বালক শমুয়েল এলির অধীনে প্রভু পরমেশ্বরের পরিচর্যা করতেন। সেই সময় প্রভু পরমেশ্বরের বাণী দুলর্ভ ছিল, দিব্যদর্শনও সচরাচর ঘটত না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলির অধীনে থেকে বালক শমূয়েল প্রভুর সেবা করতে লাগল| সেই সময় প্রভু প্রায়ই লোকদের সঙ্গে সরাসরি কথা বলতেন না| দর্শন ছিল বিরল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ছোট ছেলে শমূয়েল এলির সামনে থেকে সদাপ্রভুর সেবা কাজ করতেন। আর সেই দিনের সদাপ্রভুর বাক্য খুব কমই শোনা যেত, তাঁর দর্শনও যখন-তখন পাওয়া যেত না।