1 Samuel 3:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ এসে দাঁড়ালেন এবং অন্য অন্যবারের মত ডেকে বললেন, শামুয়েল, শামুয়েল; আর শামুয়েল জবাবে বললেন, বলুন, আপনার গোলাম শুনছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এসে, সেখানে দাঁড়িয়ে অন্যান্যবারের মতো এবারও ডাক দিয়ে বললেন, “শমূয়েল! শমূয়েল!” তখন শমূয়েল বলল, “বলুন, কারণ আপনার দাস শুনছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু আসিয়া দাঁড়াইলেন, এবং অন্য অন্য বারের ন্যায় ডাকিয়া কহিলেন, শমূয়েল, শমূয়েল; আর শমূয়েল উত্তর করিলেন, বলুন, আপনার দাস শুনিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু আসিয়া দাঁড়াইলেন, এবং অন্য অন্য বারের ন্যায় ডাকিয়া কহিলেন, শমূয়েল, শমূয়েল; আর শমূয়েল উত্তর করিলেন, বলুন, আপনার দাস শুনিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভু এসে সেখানে দাঁড়ালেন এবং অন্য বারের মত ডাকলেন, “শমূয়েল, শমূয়েল।” তখন শমূয়েল বললেন, “বলুন, আপনার দাস শুনছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদ এসে সেখানে দাঁড়ালেন এবং অন্য বারের মত ডাকলেন, “শামুয়েল, শামুয়েল।” তখন শামুয়েল বললেন, “বলুন, আপনার গোলাম শুনছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে প্রভু পরমেশ্বর উপস্থিত হয়ে অন্যান্য বারের মত আহ্বান করলেন, শমুয়েল! শমুয়েল! শমুয়েল উত্তর দিলেন, বলুন, আপনার দাস শুনছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সেখানে এসে দাঁড়ালেন| আবার তিনি আগের মতো ডাকলেন: “শমূয়েল, শমূয়েল!” এবার শমূয়েল সাড়া দিল: “বলুন প্রভু, আপনার দাস শুনছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর সদাপ্রভু এসে দাঁড়ালেন এবং অন্য বারের মত ডেকে বললেন, “শমূয়েল, শমূয়েল,” তখন শমূয়েল উত্তর দিলেন, “বলুন, আপনার দাস শুনছে।”