1 Samuel 3:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ শমুয়েলকে বললেন, দেখ, আমি ইসরাইলের মধ্যে একটি কাজ করবো, তা যে শুনবে তার দুই কান শিহরিত হয়ে উঠবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু শমূয়েলকে বললেন: “দেখো, ইস্রায়েলের মধ্যে আমি এমন কিছু করতে যাচ্ছি যা শুনে প্রত্যেকের কান ভোঁ ভোঁ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, দেখ, আমি ইস্রায়েলের মধ্যে এক কর্ম্ম করিব, তাহা যে শুনিবে, তাহার দুই কর্ণ শিহরিয়া উঠিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, দেখ, আমি ইস্রায়েলের মধ্যে এক কর্ম করিব, তাহা যে শুনিবে, তাহার দুই কর্ণ শিহরিয়া উঠিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু শমূয়েলকে বললেন, “দেখ, আমি ইস্রায়েলীয়দের মধ্যে এমন কিছু করতে যাচ্ছি যার কথা শুনে সবাই শিউরে উঠবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ শামুয়েলকে বললেন, “দেখ, আমি বনি-ইসরাইলদের মধ্যে এমন কিছু করতে যাচ্ছি যার কথা শুনে সবাই শিউরে উঠবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রভু শমুয়েলকে বললেন, দেখ, ইসরায়েলকুলে আমি এমন এক কাজ করতে উদ্যত হয়েছি যে, তার কথা যে শুনবে সে শিউরে উঠবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু শমূয়েলকে বললেন, “শোনো, আমি শীঘ্রই ইস্রায়েলে একটা কিছু ঘটাব| যারা এই সম্বন্ধে শুনবে তারা অতিশয় বেদনাহত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু শমূয়েলকে বললেন, “দেখ, আমি ইস্রায়েলের মধ্যে একটি কাজ করব, তা যে শুনবে, তার দুই কান শিউরে উঠবে।