1 Samuel 3:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আলীর কুলের বিষয়ে যা যা বলেছি, সেসব সেদিন তার বিরুদ্ধে প্রথম থেকে শেষ পর্যন্ত সফল করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি এলির পরিবারের সম্বন্ধে যা যা বলেছি, সেই সময় আমি এলির প্রতি—শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক তাই ঘটাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি এলির কুলের বিষয়ে যাহা যাহা বলিয়াছি, যে সমস্ত সেই দিন তাহার বিরুদ্ধে প্রথমাবধি শেষ পর্য্যন্ত সফল করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি এলির কুলের বিষয়ে যাহা যাহা বলিয়াছি, সেই সমস্ত সেই দিন তাহার বিরুদ্ধে প্রথমাবধি শেষ পর্যন্ত সফল করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এলির বংশের বিষয়ে যা কিছু বলেছি তার প্রথম থেকে শেষ পর্যন্ত সবই এলির বিরুদ্ধে পূর্ণ করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আলীর বংশের বিষয়ে যা কিছু বলেছি তার প্রথম থেকে শেষ পর্যন্ত সবই আলীর বিরুদ্ধে পূর্ণ করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি এলির পরিবারের বিরুদ্ধে যেসব কথা বলেছি, সেই দিন প্রথম থেকে শেষ পর্যন্ত সব পূর্ণ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলি আর তার পরিবারের বিরুদ্ধে আমি যা যা করবার করব| আমি একেবারে গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কিছুই করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি এলির বংশের বিষয়ে যা যা বলেছি, সেই সমস্ত সেই দিন তার বিরুদ্ধে তা প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্ণ করব।