1 Samuel 3:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত আমি তাকে বলেছি, সে যে অপরাধ জানে, সেই অপরাধের জন্য আমি যুগানুক্রমে তার কুলকে দণ্ড দেব; কেননা তার পুত্রেরা নিজেদের শাপগ্রস্ত করছে, তবুও সে তাদেরকে নিবৃত্ত করে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমি তাকে বলেছি যে তার জানা পাপের কারণে আমি চিরতরে তার পরিবারের বিচার করতে চলেছি; তার ছেলেরা ঈশ্বরনিন্দা করেছে, আর সে তাদের শাসন করতে ব্যর্থ হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ আমি তাহাকে বলিয়াছি, সে যে অপরাধ জানে, সেই অপরাধের জন্য আমি যুগানুক্রমে তাহার কুলকে দণ্ড দিব; কেননা তাহার পুত্রেরা আপনাদিগকে শাপগ্রস্ত করিতেছে, তথাপি সে তাহাদিগকে নিবৃত্ত করে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ আমি তাহাকে বলিয়াছি, সে যে অপরাধ জানে, সেই অপরাধের জন্য আমি যুগানুক্রমে তাহার কুলকে দণ্ড দিব; কেননা তাহার পুত্রেরা আপনাদিগকে শাপগ্রস্ত করিতেছে, তথাপি সে তাহাদিগকে নিবৃত্ত করে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাকে বলেছি, অন্যায়ের দরুন তার বংশকে আমি চিরকালের জন্য শাস্তি দিতে যাচ্ছি। সে জানত যে, তার ছেলেরা নিজেদের মাথায় অভিশাপ ডেকে আনছে, অথচ সে তাদের সংশোধনের চেষ্টা করে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাকে বলেছি, অন্যায়ের দরুন তার বংশকে আমি চিরকালের জন্য শাস্তি দিতে যাচ্ছি। সে জানত যে, তার ছেলেরা নিজেদের মাথায় বদদোয়া ডেকে আনছে, অথচ সে তাদের সংশোধনের চেষ্টা করে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাকে বলেছি যে, সে জেনে শুনে যে অপরাধ করেছে তার জন্য আমি চিরকাল তার বংশকে দণ্ড দেব, কারণ তার পুত্রেরা ঈশ্বরনিন্দা করছে জেনেও সে তাদের নিবৃত্ত করেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এলিকে বলেছিলাম, ওর পরিবারকে চিরকালের জন্যে আমি শাস্তি দেবই| আমি শাস্তি দেব, কারণ এলি জানত তার পুত্ররা ঈশ্বরের বিরুদ্ধে পাপ কাজ করছে| কিন্তু এলি তাদের সামলায় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাকে বলেছি, সে যে অপরাধ জানে, সেই অপরা ধের (পুত্রগণ নিজেদের অভিশপ্ত করলো ঈশ্বর নিন্দার জন্য) জন্য আমি যুগে যুগে তার বংশকে শাস্তি দেব; কারণ তার ছেলেরা নিজেদেরকে শাপগ্রস্ত করছে, তবুও সে তাদেরকে সংশোধন করে নি।