1 Samuel 3:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আলীর কুলের বিষয়ে আমি এই শপথ করেছি যে, আলীর কুলের অপরাধ কোরবানী বা নৈবেদ্য দ্বারা কখনই দূর করা যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি এলির বংশের উদ্দেশে শপথ করে বলেছি, ‘এলির বংশের অপরাধের প্রায়শ্চিত্ত, বলি বা নৈবেদ্য দ্বারা হবে না।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এলির কুলের বিষয়ে আমি এই শপথ করিয়াছি যে, এলির কুলের অপরাধ বলিদান কি নৈবেদ্য দ্বারা কখনই পরিষ্কৃত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এলির কুলের বিষয়ে আমি এই শপথ করিয়াছি যে, এলির কুলের অপরাধ বলিদান কি নৈবেদ্য দ্বারা কখনই পরিষ্কৃত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য এলির বংশের বিষয় আমি শপথ করে বলছি যে, পশু-উৎসর্গ কিম্বা অন্য কোন উৎসর্গের দ্বারা তার বংশের অন্যায় কখনই ঢাকা দেওয়া যাবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আলীর বংশের বিষয় আমি কসম খেয়ে বলছি যে, পশু-কোরবানী কিংবা অন্য কোন কোরবানীর দ্বারা তার বংশের অন্যায় কখনই ঢাকা দেওয়া যাবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব এলির বংশ সম্পর্কে আমি এই শপথ করেছি, বলিদান বা নৈবেদ্যের দ্বারা কখনও এলির বংশের প্রায়শ্চিত্ত হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম, যতই বলি আর শস্য নৈবেদ্য উৎসর্গ করা হোক্্ না কেন, তাতে এলির পুত্রদের পাপ ঘুচবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য এলির বংশের বিষয় আমি এই শপথ করেছি যে, এলির বংশের অপরাধ বলিদান বা নৈবেদ্যর মাধ্যমে কখনই পরিষ্কার করা যাবে না।”