1 Samuel 3:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শামুয়েল প্রভাত পর্যন্ত শুয়ে রইলেন, পরে মাবুদের গৃহের দ্বার মুক্ত করলেন, কিন্তু শামুয়েল আলীকে ঐ দর্শনের বিষয় জানাতে তাঁর সাহস হল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমূয়েল সকাল পর্যন্ত শুয়ে থাকল ও পরে সদাপ্রভুর গৃহের দরজাগুলি খুলে দিল। এলিকে দর্শনটির কথা বলতে তার ভয় হচ্ছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শমূয়েল প্রভাত পর্য্যন্ত শুইয়া রহিলেন, পরে সদাপ্রভুর গৃহের কবাট মুক্ত করিলেন, কিন্তু শমূয়েল এলিকে ঐ দর্শনের বিষয় জানাইতে ভীত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শমূয়েল প্রভাত পর্যন্ত শুইয়া রহিলেন, পরে সদাপ্রভুর গৃহের কবাট মুক্ত করিলেন, কিন্তু শমূয়েল এলিকে ঐ দর্শনের বিষয় জানাইতে ভীত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর শমূয়েল সকাল পর্যন্ত শুয়ে রইলেন, তারপর উঠে সদাপ্রভুর ঘরের দরজাগুলো খুললেন; কিন্তু এই দর্শনের কথা এলির কাছে বলতে তাঁর সাহস হল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর শামুয়েল সকাল পর্যন্ত শুয়ে রইলেন, তারপর উঠে মাবুদের ঘরের দরজাগুলো খুললেন; কিন্তু এই দর্শনের কথা আলীর কাছে বলতে তাঁর সাহস হল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল সকাল পর্যন্ত শুয়ে থাকলেন তারপর উঠে প্রভু পরমেশ্বরের মন্দিরের দ্বার খুললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভোর পর্যন্ত শমূয়েল বিছানায় শুয়ে রইল| ভোর হলে সে প্রভুর মন্দিরের দরজা খুলল| দর্শনে কি দেখেছ এবং কি শুনেছে তা এলিকে জানাতে শমূয়েল সাহস করল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শমূয়েল সকাল পর্যন্ত শুয়ে থাকলেন, পরে সদাপ্রভুর ঘরের দরজা খুললেন, কিন্তু শমূয়েল এলিকে ঐ দর্শনের বিষয়ে বলতে ভয় পেলেন।