1 Samuel 3:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আলী জিজ্ঞাসা করলেন, তিনি তোমাকে কি কথা বললেন? আরজ করি, আমার কাছ থেকে তা গোপন করো না; আল্লাহ্ যে যে কথা তোমাকে বলেছেন, তার কোন কথা যদি আমার কাছে গোপন কর, তবে তিনি তোমাকে অমুক ও তার চেয়েও বেশি দণ্ড দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তিনি তোমাকে কী বলেছেন?” এলি প্রশ্ন করলেন। “আমার কাছে তা লুকিয়ে রেখো না। তিনি তোমাকে যা বলেছেন তার কোনো কিছু যদি তুমি আমার কাছে লুকিয়ে রাখো, তবে যেন ঈশ্বর তোমাকে কড়া শাস্তি দেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এলি জিজ্ঞাসা করিলেন, তিনি তোমাকে কি কথা কহিলেন? বিনয় করি, আমা হইতে তাহা গোপন করিও না; ঈশ্বর যে যে কথা তোমাকে বলিয়াছেন, তাহার কোন কথা যদি আমা হইতে গোপন কর, তবে তিনি তোমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এলি জিজ্ঞাসা করিলেন, তিনি তোমাকে কি কথা কহিলেন? বিনয় করি, আমা হইতে তাহা গোপন করিও না; ঈশ্বর যে যে কথা তোমাকে বলিয়াছেন, তাহার কোন কথা যদি আমা হইতে গোপন কর, তবে তিনি তোমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এলি জিজ্ঞাসা করলেন, “ঈশ্বর তোমাকে কি বলেছেন? আমার কাছ থেকে তুমি তা লুকায়ো না। তিনি যা বলেছেন তার কিছু যদি তুমি আমার কাছ থেকে লুকাও তবে তিনি যেন তোমাকে ভীষণ শাস্তি দেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আলী জিজ্ঞাসা করলেন, “আল্লাহ্ তোমাকে কি বলেছেন? আমার কাছ থেকে তুমি তা লুকায়ো না। তিনি যা বলেছেন তার কিছু যদি তুমি আমার কাছ থেকে লুকাও তবে তিনি যেন তোমাকে ভীষণ শাস্তি দেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এলি বললেন, তিনি তোমাকে কি বলেছেন? আমার কাছে কিছু গোপন করো না। তিনি তোমাকে যা বলেছেন তার কিছু যদি আমার কাছে গোপন কর তবে ঈশ্বরের অভিশাপ এবং দণ্ড তোমার উপর নেমে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলি জিজ্ঞাসা করল, “প্রভু তোমায় কি বলেছেন? আমার কাছে কিছু লুকিও না| লুকোলে ঈশ্বর তোমাকে শাস্তি দেবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এলি জিজ্ঞাসা করলেন, “তিনি তোমাকে কি কথা বলেছেন? অনুরোধ করি, আমার কাছ থেকে তা গোপন কর না; ঈশ্বর যে সব কথা তোমাকে বলেছেন, তার কোনো কথা যদি আমার কাছ থেকে গোপন কর, তবে তিনি তোমাকে সেই রকম ও তার থেকেও বেশি শাস্তি দিন।”