1 Samuel 3:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন শামুয়েল তাঁকে সেসব কথা বললেন, কিছুই গোপন করলেন না। তখন আলী বললেন, তিনি মাবুদ; তাঁর দৃষ্টিতে যা ভাল মনে হয়, তা-ই করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শমূয়েল তাঁকে সবকিছু বলে দিল, তাঁর কাছে কিছুই লুকিয়ে রাখল না। পরে এলি বললেন, “তিনি সদাপ্রভু; তাঁর দৃষ্টিতে যা ভালো বলে মনে হয়, তিনি তাই করুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শমূয়েল তাঁহাকে সেই সমস্ত কথা কহিলেন, কিছুই গোপন করিলেন না। তখন এলি কহিলেন, তিনি সদাপ্রভু; তাঁহার দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শমূয়েল তাঁহাকে সেই সমস্ত কথা কহিলেন, কিছুই গোপন করিলেন না। তখন এলি কহিলেন, তিনি সদাপ্রভু; তাঁহার দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শমূয়েল এলিকে সব কথা খুলে বললেন, কিছুই লুকালেন না। তা শুনে এলি বললেন, “তিনি সদাপ্রভু; তাঁর কাছে যা ভাল মনে হয় তিনি তা-ই করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন শামুয়েল আলীকে সব কথা খুলে বললেন, কিছুই লুকালেন না। তা শুনে আলী বললেন, “তিনি মাবুদ; তাঁর কাছে যা ভাল মনে হয় তিনি তা-ই করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন শমুয়েল তাঁকে সব কথা বললেন, কিছুই গোপন করলেন না। এলি বললেন, তিনি প্রভু পরমেশ্বর, তাঁর বিবেচনায় যা ভাল তিনি তাই করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অগত্যা শমূয়েল এলিকে সব খুলে বলল, কিছুই গোপন করল না| এলি বলল, “তিনি প্রভু, তিনি যা ভাল বুঝবেন তাই করুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শমূয়েল তাঁকে সেই সব কথা বললেন, কিছুই গোপন করলেন না। তখন এলি বললেন, “তিনি সদাপ্রভু; তাঁর দৃষ্টিতে যা ভাল মনে হয়, তাই করুন।”