1 Samuel 3:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শামুয়েল বেড়ে উঠতে লাগলেন এবং মাবুদ তাঁর সহবর্তী ছিলেন, তাঁর কোন কথা বিফল হতে দিতেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমূয়েল যখন বেড়ে উঠেছিলেন সদাপ্রভু তখন তাঁর সহবর্তী ছিলেন, আর তিনি শমূয়েলের কোনও কথা ব্যর্থ হতে দিতেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শমূয়েল বাড়িয়া উঠিতে লাগিলেন, এবং সদাপ্রভু তাঁহার সহবর্ত্তী ছিলেন, তাঁহার কোন কথা ভূমিতে পড়িতে দিতেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শমূয়েল বাড়িয়া উঠিতে লাগিলেন, এবং সদাপ্রভু তাঁহার সহবর্তী ছিলেন, তাঁহার কোন কথা ভূমিতে পড়িতে দিতেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে শমূয়েল বেড়ে উঠতে লাগলেন আর সদাপ্রভু তাঁর সংগে রইলেন এবং নবী হিসাবে বলা তাঁর কোন কথাই সদাপ্রভু বিফল হতে দিতেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে শামুয়েল বেড়ে উঠতে লাগলেন আর মাবুদ তাঁর সংগে রইলেন এবং নবী হিসাবে বলা তাঁর কোন কথাই মাবুদ বিফল হতে দিতেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের সাহচর্যে শমুয়েল বড় হতে লাগলেন। তিনি তাঁর কোন কথা বিফল হতে দিতেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু শমূয়েলের সঙ্গে ছিলেন আর শমূয়েল বড় হয়ে উঠতে লাগল| শমূয়েলের একটি কথাকেও প্রভু মিথ্যা প্রমাণিত হতে দিলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শমূয়েল বেড়ে উঠতে লাগলেন এবং সদাপ্রভু তাঁ র সঙ্গে ছিলেন, (সদাপ্রভু) তাঁ র কোন কথাই বিফল হতে দিতেন না।