1 Samuel 3:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে দান থেকে বের্-শেবা পর্যন্ত সমস্ত ইসরাইল জানতে পারলো যে, শামুয়েল মাবুদের নবী হবার জন্য বিশ্বাসের পাত্র হয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর দান থেকে শুরু করে বের-শেবা পর্যন্ত ইস্রায়েলীরা সবাই স্বীকার করে নিল যে শমূয়েল সদাপ্রভুর এক ভাববাদীরূপে স্বীকৃতি পেয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে দান অবধি বের্-শেবা পর্য্যন্ত সমস্ত ইস্রায়েল জানিতে পাইল যে, শমূয়েল সদাপ্রভুর ভাববাদী হইবার জন্য বিশ্বাসের পাত্র হইয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে দান অবধি বের্-শেবা পর্যন্ত সমস্ত ইস্রায়েল জানিতে পাইল যে, শমূয়েল সদাপ্রভুর ভাববাদী হইবার জন্য বিশ্বাসের পাত্র হইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে দান এলাকা থেকে বের্-শেবা পর্যন্ত সমস্ত ইস্রায়েলীয়েরা জানতে পারল যে, শমূয়েল সদাপ্রভুর নবী হিসাবে প্রমাণিত হয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে দান এলাকা থেকে বের্-শেবা পর্যন্ত সমস্ত বনি-ইসরাইলরা জানতে পারল যে, শামুয়েল মাবুদের নবী হিসাবে প্রমাণিত হয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দান থেকে বের-শেবা পর্যন্ত ইসরায়েলের সমস্ত লোক জানত যে শমুয়েল প্রভু পরমেশ্বরের প্রবক্তা নবীরূপে প্রতিষ্ঠিত হয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দান থেকে বের্-শেবা পর্যন্ত সমস্ত ইস্রায়েলের লোকরা জেনে গেল যে শমূয়েল প্রভুর একজন প্রকৃত ভাববাদী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে দান থেকে বের-শেবা পর্যন্ত সমস্ত ইস্রায়েল জানতে পারল যে, শমূয়েল সদাপ্রভুর ভাববাদী হওয়ার জন্য বিশ্বাসযোগ্য হয়েছেন।