1 Samuel 3:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ শীলোতে পুনরায় দর্শন দিলেন, কেননা মাবুদ শীলোতে শামুয়েলের কাছে মাবুদের কালাম দ্বারা নিজেকে প্রকাশ করতেন। আর সমস্ত ইসরাইলের কাছে শামুয়েলের বাণী উপস্থিত হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু শীলোতে দর্শন দিতে থাকলেন, এবং সেখানে তিনি তাঁর বাক্যের মাধ্যমে নিজেকে শমূয়েলের কাছে প্রকাশিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু শীলোতে পুনরায় দর্শন দিলেন, কেননা সদাপ্রভু শীলোতে শমূয়েলের কাছে সদাপ্রভুর বাক্য দ্বারা আপনাকে প্রকাশ করিতেন। আর সমস্ত ইস্রায়েলের কাছে শমূয়েলের বাক্য উপস্থিত হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু শীলোতে পুনরায় দর্শন দিলেন, কেননা সদাপ্রভু শীলোতে শমূয়েলের কাছে সদাপ্রভুর বাক্য দ্বারা আপনাকে প্রকাশ করিতেন। আর সমস্ত ইস্রায়েলের কাছে শমূয়েলের বাক্য উপস্থিত হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন থেকে সদাপ্রভু শীলোতে আবার দর্শন দিতে লাগলেন, কারণ শীলোতে তিনি তাঁর বাক্যের মধ্য দিয়ে শমূয়েলের কাছে নিজেকে প্রকাশ করতেন;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন থেকে মাবুদ শীলোতে আবার দর্শন দিতে লাগলেন, কারণ শীলোতে তিনি তাঁর কালামের মধ্য দিয়ে শামুয়েলের কাছে নিজেকে প্রকাশ করতেন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর প্রভু পরমেশ্বর শীলোতে শমুয়েলকে যেখানে দর্শন দিয়ে তাঁর সঙ্গে কথা বলেছিলেন, সেখানেই তিনি বার বার নিজেকে প্রকাশ করতে লাগলেন। পূর্ণ কর্তৃত্ব নিয়ে শমুয়েল সমগ্র ইসরায়েলীর কাছে কথা বলতেন। ইসরায়েলীরা তাঁর কথা শুনত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শীলোতে শমূয়েলের সামনে প্রভু প্রায়ই দেখা দিতে লাগলেন| প্রভু নিজেকে শমূয়েলের কাছে প্রভুর বাক্য হিসেবে প্রকাশ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু শীলোতে আবার দর্শন দিলেন, কারণ সদাপ্রভু শীলোতে শমূয়েলের কাছে সদাপ্রভুর বাক্যের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করতেন। আর সমস্ত ইস্রায়েলের কাছে শমূয়েলের বাক্য উপস্থিত হত।