1 Samuel 3:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি আলীর কাছে দৌড়ে গিয়ে বললেন, এই যে আমি; আপনি তো আমাকে ডেকেছেন। তিনি বললেন, আমি ডাকি নি, তুমি ফিরে গিয়ে শুয়ে থাক। তখন তিনি গিয়ে শুয়ে রইলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সে দৌড়ে এলির কাছে গিয়ে বলল, “আপনি আমায় ডাকছেন; আমি তো এখানে।” কিন্তু এলি বললেন, “আমি তোমায় ডাকিনি; ফিরে গিয়ে তুমি শুয়ে পড়ো।” অতএব সে ফিরে গিয়ে শুয়ে পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি এলির নিকটে দৌড়িয়া গিয়া কহিলেন, এই যে আমি; আপনি ত আমাকে ডাকিয়াছেন। তিনি কহিলেন, আমি ডাকি নাই, তুমি ফিরিয়া গিয়া শয়ন কর। তখন তিনি গিয়া শয়ন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি এলির নিকটে দৌড়াইয়া গিয়া কহিলেন, এই যে আমি; আপনি তো আমাকে ডাকিয়াছেন। তিনি কহিলেন, আমি ডাকি নাই, তুমি ফিরিয়া গিয়া শয়ন কর। তখন তিনি গিয়া শয়ন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বলে তিনি দৌড়ে এলির কাছে গিয়ে বললেন, “এই যে আমি, আপনি আমাকে ডেকেছেন?” এলি বললেন, “না, আমি তো তোমাকে ডাকি নি। তুমি গিয়ে শুয়ে পড়।” শমূয়েল তখন গিয়ে শুয়ে পড়লেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বলে তিনি দৌড়ে আলীর কাছে গিয়ে বললেন, “এই যে আমি, আপনি আমাকে ডেকেছেন?” আলী বললেন, “না, আমি তো তোমাকে ডাকি নি। তুমি গিয়ে শুয়ে পড়।” শামুয়েল তখন গিয়ে শুয়ে পড়লেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি দৌড়ে এলির কাছে গিয়ে বললেন, আপনি আমায় ডেকেছেন? এই যে আমি। এলি বললেন, না, আমি ডাকি নি, তুমি ফিরে গিয়ে শোও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল মনে করেছিল, এলি তাকে ডাকছে| তাই সে ছুটে এলির কাছে গেল| এলিকে বলল, “এই যে আমি| আপনি আমাকে ডাকছিলেন?” এলি বলল, “কই, আমি তো তোমাকে ডাকি নি, তুমি ঘুমোও|” শমূয়েল চলে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি এলির কাছে দৌড়ে গিয়ে বললেন, “এই যে আমি, আপনি তো আমাকে ডেকেছেন৷” তিনি বললেন, “আমি ডাকি নি, তুমি গিয়ে শুয়ে পড়।” তখন তিনি গিয়ে শুয়ে পড়লেন।