1 Samuel 3:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ পুনর্বার ডাকলেন, শামুয়েল; তাতে শামুয়েল উঠে আলীর কাছে গিয়ে বললেন, এই যে আমি; আপনি তো আমাকে ডেকেছেন। তিনি জবাবে বললেন, বৎস, আমি ডাকি নি, তুমি ফিরে গিয়ে শুয়ে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আবার ডাক দিলেন, “শমূয়েল!” শমূয়েলও এলির কাছে গিয়ে বলল, “আপনি আমায় ডাকছেন; আমি তো এখানে।” “ওহে বাছা,” এলি বললেন, “আমি তোমায় ডাকিনি; ফিরে গিয়ে তুমি শুয়ে পড়ো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু পুনর্ব্বার ডাকিলেন, শমূয়েল; তাহাতে শমূয়েল উঠিয়া এলির নিকটে গিয়া কহিলেন, এই যে আমি; আপনি ত আমাকে ডাকিয়াছেন। তিনি উত্তর করিলেন, বৎস, আমি ডাকি নাই, তুমি ফিরিয়া গিয়া শয়ন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু পুনর্বার ডাকিলেন, শমূয়েল; তাহাতে শমূয়েল উঠিয়া এলির নিকটে গিয়া কহিলেন, এই যে আমি; আপনি তো আমাকে ডাকিয়াছেন। তিনি উত্তর করিলেন, বৎস, আমি ডাকি নাই, তুমি ফিরিয়া গিয়া শয়ন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আবার শমূয়েলকে ডাকলেন আর শমূয়েল উঠে এলির কাছে গিয়ে বললেন, “এই তো আমি; আপনি কি আমাকে ডেকেছেন?” এলি বললেন, “না বাবা, আমি তোমাকে ডাকি নি। তুমি গিয়ে শুয়ে পড়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আবার শামুয়েলকে ডাকলেন আর শামুয়েল উঠে আলীর কাছে গিয়ে বললেন, “এই তো আমি; আপনি কি আমাকে ডেকেছেন?” আলী বললেন, “না বাবা, আমি তোমাকে ডাকি নি। তুমি গিয়ে শুয়ে পড়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তিনি ফিরে গিয়ে শুয়ে পড়লেন। প্রভু আবার আহ্বান করলেন, শমুয়েল! শমুয়েল আবার উঠে এলির কাছে গিয়ে বললেন, আপনি আমায় ডেকেছেন? এই যে আমি। এলি বললেন, না, আমি ডাকি নি বৎস, তুমি ফিরে গিয়ে শোও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার প্রভু ডাকলেন, “শমূয়েল!” শমূয়েল ছুটে গেল এলির কাছে| এলিকে বলল, “এই যে আমি| আপনি আমাকে ডাকছিলেন?” এলি বলল, “আমি তোমাকে ডাকি নি| তুমি ঘুমোও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভু আবার ডাকলেন, “শমূয়েল,” তাতে শমূয়েল উঠে এলির কাছে গিয়ে বললেন, “এই যে আমি; আপনি তো আমাকে ডেকেছেন৷” তিনি এর উত্তরে বললেন, “বাছা, আমি ডাকি নি, তুমি গিয়ে শুয়ে পড়।”