1 Samuel 3:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখনও শামুয়েল মাবুদের পরিচয় পান নি এবং তাঁর কাছে মাবুদের কালামও প্রকাশিত হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখনও পর্যন্ত শমূয়েল সদাপ্রভুর পরিচয় পায়নি: সদাপ্রভুর বাক্য তখনও তার কাছে প্রকাশিত হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে শমূয়েল সদাপ্রভুর পরিচয় পান নাই, এবং তাঁহার কাছে সদাপ্রভুর বাক্যও প্রকাশিত হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে শমূয়েল সদাপ্রভুর পরিচয় পান নাই, এবং তাঁহার কাছে সদাপ্রভুর বাক্যও প্রকাশিত হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখনও শমূয়েল সদাপ্রভুকে চিনতেন না; সদাপ্রভু তখনও তাঁর কাছে কথা বলেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখনও শামুয়েল মাবুদকে চিনতেন না; মাবুদ তখনও তাঁর কাছে কথা বলেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল তখনও প্রভু পরমেশ্বরের পরিচয় পান নি এবং প্রভুর বাণীও তাঁর কাছে প্রকাশিত হয় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল তখনও পর্যন্ত প্রভুকে জানত না, চিনত না| কারণ প্রভু তখনও তার সঙ্গে সরাসরি কথা বলেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের শমূয়েল সদাপ্রভুর পরিচয় পাননি এবং তাঁর কাছে সদাপ্রভুর বাক্যও প্রকাশিত হয়নি।