1 Samuel 3:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ তৃতীয়বার শামুয়েলকে ডাকলেন; তাতে তিনি উঠে আলীর কাছে গিয়ে বললেন, এই যে আমি; আপনি তো আমাকে ডেকেছেন। তখন আলী বুঝলেন, মাবুদই বালকটিকে ডাকছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তৃতীয়বার সদাপ্রভু ডাক দিলেন, “শমূয়েল!” শমূয়েলও উঠে এলির কাছে গিয়ে বলল, “আপনি আমায় ডাকছেন; আমি তো এখানে।” তখন এলি অনুভব করলেন যে সদাপ্রভুই ছেলেটিকে ডাকছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু তৃতীয় বার শমূয়েলকে ডাকিলেন; তাহাতে তিনি উঠিয়া এলির নিকটে গিয়া কহিলেন, এই যে আমি; আপনি ত আমাকে ডাকিয়াছেন। তখন এলি বুঝিলেন, সদাপ্রভুই বালককে ডাকিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু তৃতীয়বার শমূয়েলকে ডাকিলেন; তাহাতে তিনি উঠিয়া এলির নিকটে গিয়া কহিলেন, এই যে আমি; আপনি তো আমাকে ডাকিয়াছেন। তখন এলি বুঝিলেন, সদাপ্রভুই বালককে ডাকিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তৃতীয়বার শমূয়েলকে ডাকলেন আর শমূয়েল উঠে এলির কাছে গিয়ে বললেন, “এই যে আমি, আপনি তো আমাকে ডেকেছেন।” তখন এলি বুঝতে পারলেন সদাপ্রভুই ছেলেটিকে ডাকছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তৃতীয়বার শামুয়েলকে ডাকলেন আর শামুয়েল উঠে আলীর কাছে গিয়ে বললেন, “এই যে আমি, আপনি তো আমাকে ডেকেছেন।” তখন আলী বুঝতে পারলেন মাবুদই ছেলেটিকে ডাকছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু তৃতীয়বার শমুয়েলকে আহ্বান করলেন এবং শমুয়েল উঠে এলির কাছে গিয়ে বললেন, আপনি তো আমায় ডেকেছেন, এই তো আমি এলি তখন বুঝথে পারলেন যে প্রভু পরমেশ্বরই বালকটিকে আহ্বান করছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তৃতীয়বার শমূয়েলকে ডাকলেন| আবার শমূয়েল উঠল, এলির কাছে আবার গেল| সে বলল, “এই যে আমি, আপনি আমাকে ডাকছিলেন?” তখন এলি বুঝতে পারল ছেলেটিকে আসলে স্বয়ং প্রভুই ডেকেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভু তৃতীয় বার শমূয়েলকে ডাকলেন; তাতে তিনি উঠে এলির কাছে গিয়ে বললেন, “এই যে আমি; আপনি তো আমাকে ডেকেছেন।” তখন এলি বুঝতে পারলেন, সদাপ্রভুই ছেলেটিকে ডাকছিলেন।