1 Samuel 3:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আলী শামুয়েলকে বললেন, তুমি গিয়ে শুয়ে থাক; যদি তিনি আবার তোমাকে ডাকেন, তবে বলো, হে মাবুদ, বলুন, আপনার গোলাম শুনছে। তখন শামুয়েল গিয়ে নিজের জায়গায় শুয়ে রইলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব এলি শমূয়েলকে বললেন, “তুমি ফিরে গিয়ে শুয়ে পড়ো, আর যদি তিনি আবার তোমায় ডাকেন, তুমি বোলো, ‘সদাপ্রভু, বলুন, কারণ আপনার দাস শুনছে।’ ” অতএব শমূয়েল ফিরে গিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এলি শমূয়েলকে কহিলেন, তুমি গিয়া শয়ন কর; যদি তিনি আবার তোমাকে ডাকেন, তবে বলিও, হে সদাপ্রভু, বলুন, আপনার দাস শুনিতেছে। তখন শমূয়েল গিয়া স্বস্থানে শয়ন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এলি শমূয়েলকে কহিলেন, তুমি গিয়া শয়ন কর; যদি তিনি আবার তোমাকে ডাকেন, তবে বলিও, হে সদাপ্রভু, বলুন, আপনার দাস শুনিতেছে। তখন শমূয়েল গিয়া স্বস্থানে শয়ন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য এলি শমূয়েলকে বললেন, “তুমি গিয়ে শুয়ে পড়। এবার যদি তিনি তোমাকে ডাকেন তবে বলবে, ‘বলুন সদাপ্রভু, আপনার দাস শুনছে।’ ” তখন শমূয়েল গিয়ে তাঁর নিজের জায়গায় শুয়ে পড়লেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আলী শামুয়েলকে বললেন, “তুমি গিয়ে শুয়ে পড়। এবার যদি তিনি তোমাকে ডাকেন তবে বলবে, ‘বলুন মাবুদ, আপনার গোলাম শুনছে।’ ” তখন শামুয়েল গিয়ে তাঁর নিজের জায়গায় শুয়ে পড়লেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই তিনি শমুয়েলকে বললেন, ফিরে গিয়ে শোও, যদি তিনি আবার তোমাকে ডাকেন তবে বলবে, বলুন প্রভু, আপনার দাস শুনছে। তখন শমুয়েল নিজের জায়গায় গিয়ে আবার শুয়ে পড়লেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলি শমূয়েলকে বলল, “এখন তুমি শোও| এবার যদি কেউ তোমাকে ডাকে, তুমি তার কাছে গিয়ে বলবে, ‘বলুন প্রভু, আপনার দাস শুনছে|’” শমূয়েল শুতে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য এলি শমূয়েলকে বললেন, “তুমি গিয়ে শুয়ে পড়; যদি তিনি আবার তোমাকে ডাকেন, তবে বলবে, ‘হে সদাপ্রভু, বলুন, আপনার দাস শুনছে’।” তখন শমূয়েল গিয়ে তাঁর নিজের জায়গায় শুয়ে পড়লেন।