1 Samuel 30:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ ও তাঁর লোকেরা তৃতীয় দিনে সিক্লগে উপস্থিত হলেন। ইতোমধ্যে আমালেকীয়েরা দক্ষিণ অঞ্চলে ও সিক্লগে চড়াও হয়েছিল, সিক্লগে আঘাত করে তা আগুনে পুড়িয়ে দিয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ ও তাঁর লোকজন তৃতীয় দিনে সিক্লগে গিয়ে পৌঁছালেন। ইত্যবসরে অমালেকীয়রা নেগেভে ও সিক্লগে হামলা চালিয়েছিল। তারা সিক্লগ আক্রমণ করে সেটি পুড়িয়ে দিয়েছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ ও তাঁহার লোকেরা তৃতীয় দিবসে সিক্লগে উপস্থিত হইলেন। ইতিমধ্যে অমালেকীয়েরা দক্ষিণ অঞ্চলে ও সিক্লগে চড়াউ হইয়াছিল, সিক্লগে আঘাত করিয়া তাহা আগুনে পোড়াইয়া দিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ ও তাঁহার লোকেরা তৃতীয় দিবসে সিক্লগে উপস্থিত হইলেন। ইতিমধ্যে অমালেকীয়েরা দক্ষিণ অঞ্চলে ও সিক্লগে চড়াউ হইয়াছিল, সিক্লগে আঘাত করিয়া তাহা আগুনে পোড়াইয়া দিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তাঁর লোকদের নিয়ে তৃতীয় দিনে সিক্লগে গিয়ে পৌঁছালেন। কিন্তু এর মধ্যেই অমালেকীয়েরা নেগেভে পলেষ্টীয়দের এলাকায় এবং সিক্লগে লুটপাট করেছিল। তারা সিক্লগ আক্রমণ করে পুড়িয়ে দিয়ে সেখানকার সমস্ত স্ত্রীলোকদের এবং ছোট-বড় সবাইকে বন্দী করে নিয়ে গিয়েছিল। অবশ্য কাউকেই তারা মেরে ফেলে নি, কেবল ফিরে যাবার সময় তাদের সংগে করে নিয়ে গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তাঁর লোকদের নিয়ে তৃতীয় দিনে সিক্লগে গিয়ে পৌঁছালেন। কিন্তু এর মধ্যেই আমালেকীয়রা নেগেভে ফিলিস্তিনীদের এলাকায় এবং সিক্লগে লুটপাট করেছিল। তারা সিক্লগ আক্রমণ করে পুড়িয়ে দিয়ে সেখানকার সমস্ত স্ত্রীলোকদের এবং ছোট-বড় সবাইকে বন্দী করে নিয়ে গিয়েছিল। অবশ্য কাউকেই তারা হত্যা করে নি, কেবল ফিরে যাবার সময় তাদের সংগে করে নিয়ে গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তৃতীয় দিনে দাউদ ও তাঁর অনুচরেরা সিকলগে ফিরে এলেন। ইতিমধ্যে অমালেকী উপজাতীয়েরা নেগেব অঞ্চল ও সিকলগ নগর আক্রমণ করেছিল। তারা সিকলগ নগর দখল করে পুড়িয়ে দিয়েছিল এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তৃতীয় দিনে দায়ুদ সিক্লগে উপস্থিত হল| সেখানে গিয়ে তারা দেখল অমালেকীয়রা সিক্লগ শহর আক্রমণ করেছে| তারা নেগেভ অঞ্চলে হানা দিয়েছিল| সিক্লগ শহর তারা পুড়িয়ে ছারখার করে দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ ও তার লোকেরা তৃতীয় দিনের সিক্লগে উপস্থিত হলেন৷ এর মধ্যে অমালেকীয়রা দক্ষিণ অঞ্চলেও সিক্লগে চড়াও হয়েছিল, সিক্লগে আঘাত করে তা আগুনে পুড়িয়ে দিয়েছিল৷