1 Samuel 30:10 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু দাউদ ও তাঁর সঙ্গী চার শত লোক দুশমনদের পিছনে পিছনে তাড়া করে গেলেন; কারণ দুই শত লোক ক্লান্তির জন্য বিষোর স্রোত পার হতে না পারাতে সেই স্থানে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মধ্যে 200 জন এত ক্লান্ত হয়ে পড়েছিল যে তারা আর উপত্যকাটি পার হতে পারেনি, কিন্তু দাউদ ও অন্য 400 জন লোক আক্রমণকারীদের পিছু ধাওয়া করেই যাচ্ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু দায়ূদ ও তাঁহার সঙ্গী চারি শত লোক শত্রুদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেলেন; কারণ দুই শত লোক ক্লান্তি প্রযুক্ত বিষোর স্রোত পার হইতে না পারাতে সেই স্থানে রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু দায়ূদ ও তাঁহার সঙ্গী চারি শত লোক শত্রুদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেলেন; কারণ দুই শত লোক ক্লান্তি প্রযুক্ত বিষোর স্রোত পার হইতে না পারাতে সেই স্থানে রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রায় দু’শো লোক ক্লান্ত হয়ে পড়াতে সেই খাদ পার হতে পারল না। দায়ূদ চারশো লোক নিয়ে শত্রুদের পিছনে তাড়া করে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রায় দু’শো লোক ক্লান্ত হয়ে পড়াতে সেই খাদ পার হতে পারল না। দাউদ চারশো লোক নিয়ে শত্রুদের পিছনে তাড়া করে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ চারশো লোক নিয়ে এগিয়ে গেলেন। বাকী দুশো লোক ক্লান্ত হয়ে পড়ায় নদী পার হতে না পেরে বেশোর নদী তীরেই রয়ে গেল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু দায়ূদ ও তার সঙ্গী চারশো লোক শত্রুদের পিছনে পিছনে তাড়া করে গেলেন; কারণ দুশো লোক ক্লান্তির জন্য বিষোর স্রোত পার হতে না পারাতে সেই জায়গায় থাকল৷