1 Samuel 30:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা মাঠের মধ্যে এক জন মিসরীয়কে পেয়ে তাকে দাউদের কাছে আনলো এবং তাকে রুটি দিলে সে ভোজন করলো, আর তারা তাকে পানি পান করতে দিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা মাঠে একজন মিশরীয় লোককে খুঁজে পেয়ে তাকে দাউদের কাছে নিয়ে এসেছিল। তারা তাকে জলপান করতে ও খাবার খেতে দিয়েছিল—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা মাঠের মধ্যে এক জন মিস্রীয়কে পাইয়া তাহাকে দায়ূদের নিকটে আনিল, এবং তাহাকে রুটী দিলে সে ভোজন করিল, আর তাহারা তাহাকে জল পান করিতে দিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা মাঠের মধ্যে একজন মিসরীয়কে পাইয়া তাহাকে দায়ূদের নিকটে আনিল, এবং তাহাকে রুটি দিলে সে ভোজন করিল, আর তাহারা তাহাকে জল পান করিতে দিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে একটা মাঠের মধ্যে তাঁর লোকেরা একজন মিসরীয় লোককে দেখতে পেল। তারা তাকে দায়ূদের কাছে নিয়ে গেল এবং খাবার ও জল খেতে দিলে সে তা খেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে একটা মাঠের মধ্যে তাঁর লোকেরা একজন মিসরীয় লোককে দেখতে পেল। তারা তাকে দাউদের কাছে নিয়ে গেল এবং খাবার ও পানি খেতে দিলে সে তা খেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের অনুচররা প্রান্তরে একজন মিশরী লোককে দেখতে পেয়ে দাউদের কাছে তাকে ধরে নিয়ে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদের লোকরা মাঠের মধ্যে একজন মিশরীয়কে দেখতে পেল| তারা তাকে দায়ূদের কাছে নিয়ে এসে জল আর কিছু খাবার দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা মাঠের মধ্যে একজন মিস্রীয়কে পেয়ে তাকে দায়ূদের কাছে আনল এবং তাকে রুটি দিলে সে ভোজন করল, আর তারা তাকে জল পান করতে দিল;