1 Samuel 30:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা ডুমুরচাকের এক খণ্ড ও দুই থলুয়া শুকনো আঙ্গুর তাকে দিল এবং তা খাওয়ার পর তার প্রাণ সতেজ হল, কেননা তিন দিন ও তিন রাত সে রুটি ভোজন বা পানি পান করে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই খাবার ছিল ডুমুরচাকের খানিকটা পিঠে ও কিশমিশ দিয়ে তৈরি দুটি পিঠে। সে সেগুলি খেয়ে শক্তি ফিরে পেয়েছিল, কারণ সে তিন দিন তিনরাত খাবার খায়নি বা জলও পান করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা ডুমুরচাকের এক খণ্ড ও দুই থলুয়া শুষ্ক দ্রাক্ষা তাহাকে দিল; তাহা খাইলে পর তাহার প্রাণ স্বস্থ হইল, কেননা তিন দিবারাত্র সে রুটী ভোজন কি জল পান করে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা ডুমুরচাকের এক খণ্ড ও দুই থলুয়া শুষ্ক দ্রাক্ষাফল তাহাকে দিল; তাহা খাইলে পর তাহার প্রাণ সতেজ হইল, কেননা তিন দিবারাত্র সে রুটি ভোজন কি জল পান করে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তারা তাকে ডুমুরের তালের এক টুকরা ও দুই তাল কিশমিশ খেতে দিল। তিন দিন তিন রাত সে খাবার কিম্বা জল কিছুই খায় নি, তাই এই সব খেয়ে সে যেন প্রাণ ফিরে পেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তারা তাকে ডুমুরের তালের এক টুকরা ও দুই তাল কিশমিশ খেতে দিল। তিন দিন তিন রাত সে খাবার কিংবা পানি কিছুই খায় নি, তাই এই সব খেয়ে সে যেন প্রাণ ফিরে পেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তাকে রুটি, ডুমুরের তৈরী এক খণ্ড পিঠে দুই গোছা শুকনো আঙুর খেতে দিল এবং জল পান করতে দিল। এই সব খাওয়ার পর সে সুস্থির হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ডুমুরের পিঠে আর দুমুঠো কিস্মিস্ ওকে খেতে দিল| খাওয়া দাওয়ার পর সে একটু ভাল বোধ করল| তিনদিন তিনরাত সে কোন কিছু খেতে পায় নি বা পান করতে পায় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা ডুমুরচাকের একখন্ড ও দুই থলে শুকনো দ্রাক্ষা তাকে দিল; তা খেলে পর সে পুনরায় শক্তি লাভ করল, কারণ তিন দিন রাত সে রুটি ভোজন কি জল পান করে নি৷