1 Samuel 30:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার লোক? কোথা থেকে আসলে? সে বললো, আমি এক জন মিসরীয় যুবক, এক জন আমালেকীয়ের গোলাম; আজ তিন দিন হল, আমি অসুস্থ হয়েছিলাম বলে আমার মালিক আমাকে ত্যাগ করে চলে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কার লোক? কোথা থেকেই বা এসেছ?” সে বলল, “আমি জাতিতে একজন মিশরীয়, আমি একজন অমালেকীয়ের দাস। তিন দিন আগে আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম তখন আমার মনিব আমাকে একা ফেলে রেখে চলে গিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কাহার লোক? কোথা হইতে আসিলে? সে কহিল, আমি এক জন মিস্রীয় যুবক, এক জন অমালেকীয়দের দাস; অদ্য তিন দিন হইল, আমি পীড়িত হইয়াছিলাম বলিয়া আমার কর্ত্তা আমাকে ত্যাগ করিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কাহার লোক? কোথা হইতে আসিলে? সে কহিল, আমি একজন মিসরীয় যুবক, একজন অমালেকীয়ের দাস; অদ্য তিন দিন হইল, আমি পীড়িত হইয়াছিলাম বলিয়া আমার কর্তা আমাকে ত্যাগ করিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ লোকটিকে জিজ্ঞাসা করলেন, “তুমি কার লোক? কোথা থেকে এসেছ?” লোকটি বলল, “আমি একজন মিসরীয় যুবক, একজন অমালেকীয়ের দাস। আজ তিন দিন হল আমার অসুখ হয়েছে, তাই আমার মনিব আমাকে ফেলে চলে গেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ লোকটিকে জিজ্ঞাসা করলেন, “তুমি কার লোক? কোথা থেকে এসেছ?” লোকটি বলল, “আমি একজন মিসরীয় যুবক, একজন আমালেকীয়ের গোলাম। আজ তিন দিন হল আমার অসুখ হয়েছে, তাই আমার মালিক আমাকে ফেলে চলে গেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিন দিন তিন রাত সে লোকটি কিছুই খায়নি। পরে দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন পক্ষের লোক? কোথা থেকে এসেছ? সে উত্তর দিল, আমি একজন মিশরী যুবক, এক অমালেকীর ক্রীতদাস। আমি অসুস্থ হয়ে পড়ায় আজ তিনদিন হল আমার প্রভু আমাকে ফেলে চলে গেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরীয় লোকটাকে দায়ুদ জিজ্ঞাসা করলেন, “কে তোমার মনিব? কোথা থেকে তুমি আসছ?” লোকটি বলল, “আমি একজন মিশরীয়| অমালেকের ক্রীতদাস| তিনদিন আগে আমি অসুস্থ হওয়ায় আমার মনিব আমাকে ছেড়ে দিয়ে চলে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ তাকে জিজ্ঞাসা করল, “তুমি কার লোক? কোন জায়গা থেকে এসেছ?” সে বলল, “আমি একজন মিস্রীয় যুবক, একজন অমালেকীয়ের দাস; আজ তিন দিন হল, আমি অসুস্থ হয়েছিলাম বলে আমার কর্তা আমাকে ত্যাগ করে গেলেন৷